মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০৩:৪০ এএম
আপডেট : ২৮ মে ২০২৫, ০৭:২৩ এএম
অনলাইন সংস্করণ

ধোলাইয়ের শিকার দুই ইরানি করলেন মামলা

অজ্ঞান পার্টি সন্দেহে গণধোলাইয়ের শিকার দুই ইরানি যুবক। ছবি : কালবেলা
অজ্ঞান পার্টি সন্দেহে গণধোলাইয়ের শিকার দুই ইরানি যুবক। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানা এলাকায় অজ্ঞান পার্টি সন্দেহে দুই ইরানি যুবককে মারধর করেছে স্থানীয়রা। এই ঘটনায় সোমবার ভুক্তভোগীরা থানায় মামলা করেছেন। এর আগে রোববার দুপুরে সলঙ্গা থানার ভূঁইয়াগাঁতী হাইস্কুল রোডের ভৌমিক মার্কেটে মারধরের শিকার হন তারা।

ইরানের ওই নাগরিকরা হলেন আসকান (২৯) ও হুসাইন (৩৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইরানি যুবকরা টাকা ভাঙানোর কথা বলে ভৌমিক মার্কেটের ফিডের দোকানে প্রবেশ করেন। এ সময় তারা সম্মোহন করার ওষুধ (শয়তানের নিঃশ্বাস) ব্যবহার করে দোকানদার আব্দুল বাবুকে সম্মোহিত করেন। এতে তারা যা বলছিলেন, ঠিক তাই করতে থাকেন এবং একপর্যায়ে বাবু তার দোকানের ক্যাশ বাক্স থেকে কিছু টাকা তাদের হাতে তুলে দেন। বিদেশিরা যখন তাদের পকেটে টাকা রাখছিলেন, কিছু টাকা পড়ে যায়। তখন একই মার্কেটের জুয়েলার্সের মালিক বিচিত্র কুমার দাস এ ঘটনা লক্ষ করেন। তিনি চিৎকার করে জানান যে, অজ্ঞান পার্টি দোকানে ঢুকেছে। এতে মার্কেটে উপস্থিত শতাধিক লোক এসে তাদের গণধোলাই দেয়।

সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবীব এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে দুই ইরানি যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা বগুড়ায় বেড়াতে গিয়েছিলেন এবং ঢাকা ফেরার পথে ভূইয়াগাঁতী এলাকায় বাস থামালে, তারা এক হাজার টাকার নোট ভাঙাতে ওই দোকানে যান। কিন্তু তাদের অজ্ঞান পার্টি সন্দেহে গণধোলাই দেওয়া হয়।

এ ঘটনায় মারধরের শিকার যুবকরা অজ্ঞাতনামা ৩০-৩২ জনের বিরুদ্ধে মামলা করেছেন। তবে, বিকেল ৪টা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

মঙ্গলবার সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X