পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বাড়ি যাওয়া হলো না ২ শ্রমিকের

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেলেন দুই যুবক। ছবি : কালবেলা
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেলেন দুই যুবক। ছবি : কালবেলা

দিনাজপুরের পার্বতীপুর-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সি ওয়াই মোল্ডি বিডি কোম্পানি লিমিটেডের দুই শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ মে) রাতে জগন্নাথপুর ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পার্বতীপুর উপজেলার জগন্নাথপুর এলাকার তসলিম উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (২৫) ও রাজনগর এলাকার সুশান্ত দাসের ছেলে সুজিত চন্দ্র দাস (২৪)। দুজনেই পার্বতীপুর বেলাইচন্ডি মনপুরা এলাকার সি ওয়াই মোল্ডিং (বিডি) কোম্পানি লিমিটেডে টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছুটি শেষে তারা রাত ১০টার দিকে একই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে জগন্নাথপুর ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তারা।

ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যায়। ট্রাকের নিচে মোটরসাইকেল আটকে থাকায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দমকলবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আগুন নিয়ন্ত্রণে আনেন।

পার্বতীপুর মডেল থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক ও সহকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১০

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১১

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১২

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৩

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৪

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৫

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৬

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৭

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৮

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৯

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

২০
X