মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৫, ১০:১৪ এএম
অনলাইন সংস্করণ

চিফ ইঞ্জিনিয়ারের পরিকল্পনায় মোংলা বন্দরে জাহাজে ডাকাতি

জাহাজে ডাকাতির ঘটনায় আটক তিনজন। ছবি : কালবেলা
জাহাজে ডাকাতির ঘটনায় আটক তিনজন। ছবি : কালবেলা

বাগেরহাট মোংলা বন্দরের পশুর চ্যানেলে অবস্থানরত একটি বাণিজ্যিক জাহাজে ডাকাতির রহস্য উন্মোচিত হয়েছে। নাবিকদের হাত-পা বেঁধে জিম্মি করে মালামাল লুটের ঘটনায় তিনজনকে আটক করেছে কোস্টগার্ড।

বুধবার (২৮ মে) দুপুরে সংবাদ সম্মেলনে কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, এম.ভি সেজুঁতি জাহাজ ভারত থেকে পাথরবোঝাই করে গত বছরের ২২ জুন মোংলা বন্দরের বেসক্রিক এলাকায় নোঙর করে। এরপর জাহাজটি পণ্য খালাস কাজ শেষ করে। পণ্য খালাস শেষে জাহাজটি বন্দর ত্যাগের সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে জাহাজটির বন্দর ত্যাগ করতে পারেনি। সেই থেকে যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজটি প্রায় বছরখানেক ধরে বন্দর চ্যানেলের বেসক্রিক এলাকায় ছিল।

আরও জানা গেছে, জাহাজটি চলাচল না করায় বাকি পড়ে জাহাজের নাবিকদের বেতন। ফলে আর্থিক সংকটে পড়েন জাহাজের নাবিকরা। ওই বাণিজ্যিক জাহাজের চিফ ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামসহ কয়েকজন ডাকাত দলের সঙ্গে যোগসূত্র তৈরি করে। তাদের যোগসাজশে কয়েক দফায় জাহাজের মালামাল চুরি করে বিক্রি করে দেয়। এরপর সর্বশেষ আবারও জাহাজটিতে ডাকাতি হয়। কিন্তু সাজানো এ ডাকাতির ঘটনা জানাজানি হলে অভিযানে নামে কোস্ট গার্ড।

অভিযানে মঙ্গলবার (২৭ মে) রাতে আটক হয় ডাকাত সুমন হাওলাদার (২১), ডাকাতির মালের ক্রেতা সুমন হোসেন (৩০) ও ডাকাতির পরিকল্পনাকারী মূলহোতা জাহাজের চিফ ইঞ্জিনিয়ার সিরাজুল হক। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় জাহাজের ডাকাতি করা বিভিন্ন ধরনের মালামাল।

লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান বলেন, প্রাথমিকভাবে এটি একটি ডাকাতির ঘটনা মনে হলেও এটি একটি পূর্বপরিকল্পিত সাজানো ডাকাতির ঘটনা। যেখানে জাহাজের চিফ ইঞ্জিনিয়ারসহ অন্যরা ও স্থানীয় দুষ্কৃতকারীরা জড়িত ছিল। জাহাজের অধিকাংশ নাবিক গত ৬/৭ মাস ধরে সঠিকভাবে বেতন পায়নি। এতে করে নাবিকদের মধ্যে মালিক পক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ বিরাজ করছিল। এ কারণে আর্থিক ব্যবস্থার উদ্দেশ্যে ইতিপূর্বেও জাহাজ থেকে বিভিন্ন জিনিসপত্র সরানো হয়।

তিনি আরও বলেন, উদ্ধার করা মালামাল জাহাজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে আটক ব্যক্তিদের আইনের হাতে সোপর্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১০

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১২

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৩

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৪

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৫

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৬

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৭

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৮

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৯

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

২০
X