হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০৭:৪১ এএম
অনলাইন সংস্করণ

পুশইনে ব্যর্থ হয়ে সীমান্তের বাতি বন্ধ করে ফেরত নিয়েছে বিএসএফ

সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি। ছবি : কালবেলা
সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি। ছবি : কালবেলা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দুটি সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় ২৫ জন নারী ও পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (২৮ মে) রাতে বিজিবির বাধায় ব্যর্থ হয়ে সীমান্তের বাতি বন্ধ করে পুশইনের জন্য নিয়ে আসা ভারতীয় নাগরিকদের প্রায় ১৮ ঘণ্টা পর নিজ দেশে ফিরিয়ে নিয়েছে তারা।

এর আগে বুধবার (২৮ মে) ভোরের দিকে একযোগে এসব ভারতীয় নাগরিকদের বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। কিন্তু বিজিবির বাধায় তারা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতে পারেনি।

বিজিবি সূত্রে জানা গেছে, বিকেলে পতাকা বৈঠকে ভারতীয় এসব নাগরিককে গ্রহণে আপত্তি জানিয়ে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায় বিজিবি। ফলে রাতে জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি সীমান্ত ও ফকিরপাড়া ইউনিয়নের বুড়াসারডুবি সীমান্ত দিয়ে শেষ পর্যন্ত তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে। তারা সবাই ভারতের আসাম রাজ্যের বিভিন্ন জেলার বাসিন্দা।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, হাতীবান্ধার বনচৌকি ও বুড়াসারডুবি সীমান্ত দিয়ে পুশইনে ব্যর্থ হয়ে সীমান্তের বাতি বন্ধ করে ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নিয়েছে বিএসএফ।

উল্লেখ্য, বুধবার ভোরে হাতীবান্ধার বনচৌকি দিয়ে আটজন এবং ফকিরপাড়া ইউনিয়নের বুড়াসারডুবি এলাকায় ১৭জনকে একযোগে বাংলাদেশ অভ্যন্তরে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির বাঁধায় তা ব্যর্থ হয়। এ ঘটনার পর থেকে সীমান্তগুলোতে সতর্ক অবস্থানে আছে বিজিবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১১

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১২

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৩

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৪

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৫

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৬

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৮

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৯

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

২০
X