সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০৫ এএম
অনলাইন সংস্করণ

‘পাসপোর্ট-টিকিট লুট হয়ে গেল, এখন বিদেশে ফিরতে পারছি না’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাতে একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাতে একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা

‘আমি কাতার যাওয়ার জন্য বিমানবন্দরে যাচ্ছিলাম। ডাকাতরা মারধর করে আমার পাসপোর্ট আর টিকিট নিয়ে গেছে। এখন বিদেশে ফিরতে পারছি না’—কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন কাতার ফেরত প্রবাসী রিফাতুজ্জামান।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে এক রাতেই একাধিক ডাকাতির ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পৃথক তিনটি ঘটনায় কাতার প্রবাসী ও বিএনপি নেতাদের বহনকারী গাড়িতে ডাকাতির ঘটনায় অন্তত ১৭ জন আহত হয়েছেন। ডাকাতদের হামলায় নগদ টাকা, মোবাইল ফোন, পাসপোর্ট ও বিমান টিকিটসহ মূল্যবান মালামাল লুট হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর রাতে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার মানরা গ্রামের কাতার প্রবাসী রিফাতুজ্জামান একটি মাইক্রোবাসে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিলেন। ভোর রাত সোয়া ৩টার দিকে যানজটে আটকে পড়লে ৮ থেকে ১২ জনের একটি ডাকাত দল পিস্তল, রামদা ও চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে গাড়িতে হামলা চালায়।

ডাকাতরা গাড়ির সামনের ও পাশের গ্লাস ভেঙে ভেতরে ঢুকে রিফাতুজ্জামানসহ তার পরিবারের সাতজনকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। বাধা দিতে গেলে তার সহযোগী মনিরুল ইসলামের হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে রক্তাক্ত জখম করা হয়। পরে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে তিনটি স্মার্টফোন, নগদ ৩০ হাজার ২ টাকা, প্রবাসীর পাসপোর্ট ও বিমান টিকিটসহ বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায় ডাকাতরা। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় রিফাতুজ্জামান বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

একই রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় ডাকাতির শিকার হন কুমিল্লার লালমাই থানার বিএনপি নেতা শহীদ, বাবুল মেম্বার, মনির হোসেনসহ কয়েকজন নেতা। ডাকাতরা তাদের গাড়ি ভাঙচুর করে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নেয়। এতে অন্তত পাঁচজন বিএনপি নেতা আহত হন।

এ ছাড়া মধ্যরাতে সোনারগাঁয়ের আষাড়িয়ারচর এলাকায় নোয়াখালীর চাটখিল উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক ফখরুদ্দিন ফিরোজসহ কয়েকজন বিএনপি নেতা ডাকাতির কবলে পড়েন। তারা একটি মাইক্রোবাসে পূর্বাচল ৩০০ ফিট সড়ক দিয়ে যাওয়ার সময় ডাকাতদের হামলার মুখে পড়েন। হকিস্টিক ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ডাকাতরা ৫ থেকে ৭টি মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় আরও পাঁচজন আহত হন।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ বলেন, প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অন্য ঘটনাগুলোর বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১০

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১২

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৩

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৪

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৬

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৭

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৮

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৯

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

২০
X