মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, ঘুমন্ত কর্মীর মৃত্যু

আগুনে ক্ষতিগ্রস্ত ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ নামের জাহাজ। ছবি : কালবেলা
আগুনে ক্ষতিগ্রস্ত ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ নামের জাহাজ। ছবি : কালবেলা

কক্সবাজারে সেন্টমার্টিনগামী একটি পর্যটকবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘুমন্ত অবস্থা আগুনে পুড়ে জাহাজটির এক স্টাফ মারা গেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ নামের জাহাজটিতে আগুনের ঘটনা ঘটে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত টেকনাফের বাসিন্দা নূর কামাল (২৫) জাহাজটির স্টাফ ছিলেন। আগুন লাগার সময় তিনি জাহাজে ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘাটে নোঙর করার কিছুক্ষণ পর জাহাজের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং জাহাজে আগুনের লেলিহান শিখা দেখা যায়।

সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, আগুন লাগার সময় জাহাজে কোনো পর্যটক ছিল না। ফলে বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী পর্যটক ওঠার আগেই প্রশাসনের তদারকি চলছিল। এর মধ্যেই এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আগুনে জাহাজটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১০

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১১

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১২

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৩

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৪

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৫

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৭

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৮

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৯

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

২০
X