মোংলা প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

তলিয়ে গেছে সুন্দরবন

সুন্দরবনে পানি ঢুকে তলিয়ে গেছে। ছবি : কালবেলা
সুন্দরবনে পানি ঢুকে তলিয়ে গেছে। ছবি : কালবেলা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে মোংলা উপকুলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। একইসঙ্গে নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এতে তলিয়ে গেছে সুন্দরবনের নিচু এলাকাগুলো।

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ হারুনুর রশিদ জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে মোংলা উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। নিম্নচাপটি বৃহস্পতিবার (২৯ মে) দুপুর পর্যন্ত মোংলা সমুদ্রবন্দর থেকে ১৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এর ফলে বুধবার বিকেল থেকে এ এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

তিনি জানান, মোংলা উপকূলে বুধবার বিকেল ৩টা থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৭ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃদ্ধি পেয়েছে নদীর পানিও।

পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলার আজাদ কবির জানান, সুন্দরবন সংলগ্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আড়াই থেকে তিন ফুট নদীর জোয়ারের পানিতে তলিয়ে গেছে সুন্দরবন। তবে এই বন কর্মকর্তা দাবি করেন, যেহেতু বনে পানি প্রবেশ করলে বন্যপ্রাণি উঁচু স্থানে আশ্রয় নেয় সেহেতু বন্য প্রাণির কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১০

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১১

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১২

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৩

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৪

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৫

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৬

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৭

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৮

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৯

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

২০
X