বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

১২০ টাকায় ২০ তরুণ-তরুণীর পুলিশে চাকরি

বাগেরহাটে মাত্র ১২০ টাকা আবেদন ফি দিয়ে ঘুষ ও তদবির ছাড়া চাকরি পেলেন ২০ তরুণ-তরুণী। ছবি : কালবেলা
বাগেরহাটে মাত্র ১২০ টাকা আবেদন ফি দিয়ে ঘুষ ও তদবির ছাড়া চাকরি পেলেন ২০ তরুণ-তরুণী। ছবি : কালবেলা

বাগেরহাটে মাত্র ১২০ টাকা আবেদন ফি দিয়ে ঘুষ ও তদবির ছাড়া পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেয়েছেন ২০ জন তরুণ-তরুণী। সব প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (২৯ মে) গভীর রাতে শহরের নতুন পুলিশ লাইন্স মাঠে চূড়ান্তভাবে নির্বাচিতদের নাম প্রকাশ করেন পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ।

এ সময় সদ্য চাকরি পাওয়া শিক্ষার্থী ও অভিভাবকরা আবেগাপ্লুত হয়ে পড়েন। ঘুষ ও তদবির ছাড়া চাকরি পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পাওয়া তরুণী মোসা. তুলি বলেন, ‘আমি দরিদ্র পরিবারের সন্তান। ছোটবেলা থেকেই জীবন কেটেছে অভাব-অনটনের মাঝে। বাবা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালায়। দুই বোনের মধ্যে আমি বড়। আমার পরিবার সব সময় আমাকে সাহস জুগিয়েছে। তাদের অনুপ্রেরণা আর নিজের চেষ্টা—এই দুইয়ে ভর করেই আজ পুলিশে সুযোগ পেলাম।’

চূড়ান্ত ফলাফলে নিজের নাম শুনে কেঁদে মোহাম্মদ তরিকুল ইসলাম নামের এক তরুণ। তিনি বলেন, ‘বিশ্বাসই করতে পারছি না। ঘুষ ছাড়াই আমার চাকরি হলো!’

বাগেরহাট পুলিশ সুপার তৌহিদুল আরিফ জানান, ‘নিয়োগ প্রক্রিয়ায় আমরা শতভাগ স্বচ্ছতা বজায় রেখেছি। কোনো ধরনের তদবির, ঘুষ বা সুপারিশ এখানে স্থান পায়নি। আমরা চাই যোগ্য, সৎ ও মেধাবীরাই পুলিশের সদস্য হোক। আজকের এ ফলাফল তারই প্রমাণ।’

এবারে পুলিশ নিয়োগ পরীক্ষায় বাগেরহাটে ৯৯২ জন অংশগ্রহণ করেন। শারীরিক পরীক্ষা ও বিভিন্ন ধরনের যাচাই-বাছাই শেষে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করেন ২৩৪ জন। এর মধ্যে পরীক্ষার সুযোগ পায় মাত্র ২৬ জন। চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ১৮ জন তরুণ ও ২ জন তরুণী। অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে আরও ৪ জনকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১০

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১১

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১২

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৩

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৪

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৫

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৬

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

১৭

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

১৮

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১৯

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

২০
X