যশোর প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৫, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

পালিয়ে থেকেও শেষরক্ষা হলো না রাকিবের

পালিয়ে থাকা রাকিব হোসেন সিজারকে গ্রেপ্তার করে পিবিআই। ছবি : কালবেলা
পালিয়ে থাকা রাকিব হোসেন সিজারকে গ্রেপ্তার করে পিবিআই। ছবি : কালবেলা

যশোরের চৌগাছায় গৃহবধূ রেকসোনা খাতুন (৪০) হত্যার দায়ে পালিয়ে থেকেও শেষরক্ষা হলো না রাকিব হোসেন সিজারের। গোপন সংবাদের ভিত্তিতে রাকিবকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারের পর স্ত্রী রেকসোনা খাতুন হত্যার দায় স্বীকার করেছেন রাকিব।

বৃহস্পতিবার (২৯ মে) যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চৌগাছা আমালি আদালতের বিচারক মাহবুবা শারমিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন।

এর আগে গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ জেলার পদ্মাসেতু উত্তর থানাধীন মেদিনী মন্ডল ইউনিয়নের দক্ষিণ মেদিনী মন্ডল গ্রামের মাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাকিব হোসেন সিজার চৌগাছা উপজেলার নারায়ণপুর গ্রামের আবদার আলীর ছেলে।

পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, চলতি বছরের ১০ মার্চ পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে রেকসোনা খাতুনকে কুপিয়ে হত্যা করেন স্বামী রাকিব হোসেন সিজার। এ ঘটনার পর পালিয়ে যান সিজার। পরে নিহতের পিতা সানোয়ার মন্ডল বাদী হয়ে চৌগাছা থানায় মামলা দায়ের করেন। মামলাটির ছায়া তদন্তে ছিল পিবিআই।

গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ জেলার পদ্মাসেতু উত্তর থানাধীন মেদিনী মন্ডল ইউনিয়নের দক্ষিণ মেদিনী মন্ডল গ্রামের মাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে পদ্মাসেতু উত্তর থানা পুলিশের সহায়তায় রাকিব হোসেন সিজারকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করে সিজার। বুধবার যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন রাকিব হোসেন সিজার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১০

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১১

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১২

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৩

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৪

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৫

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৬

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৭

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৮

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৯

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

২০
X