মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

গরু খুঁজতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ মিলল হাওরে

লোকমান মিয়া। ছবি : সংগৃহীত
লোকমান মিয়া। ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রফিনগর হাওরে নিখোঁজ হওয়ার দুদিন পর লোকমান মিয়া (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১ জুন) সকাল ৯টার দিকে ভূকশিমইল ইউনিয়নের হাকালুকি হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

লোকমান মিয়া উপজেলার বরমচাল ইউনিয়নের রফিনগর গ্রামের আব্দুল লতিফের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ মে সকালে চাচাতো ভাইয়ের হারিয়ে যাওয়া একটি ষাঁড় খুঁজতে একা রওনা হন লোকমান। তিনি রফিনগর-মাধবপুর হাওরের দিকে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

রোববার সকালে হাকালুকি হাওরে পানিতে ভেসে থাকা একটি লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে লোকমানের পরিবার সেখানে গিয়ে লাশ শনাক্ত করে থানায় খবর দেয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার কালবেলাকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X