বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ১০:৫১ এএম
অনলাইন সংস্করণ

চমকে দিলেন তাহসানপত্নী রোজা

রোজা আহমেদ I ছবি: সংগৃহীত
রোজা আহমেদ I ছবি: সংগৃহীত

দেখতে দেখতে সময়ের পাতায় যুক্ত হলো আরও একটি সুখের অধ্যায়। দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান এবং তার সহধর্মিণী রোজার দাম্পত্য জীবনের এক বছর পূর্ণ হতেই যেন আলোয় ভরে উঠেছে তাদের ভালোবাসার গল্প। বিবাহবার্ষিকী ঘিরে রোজার দৃষ্টিনন্দন আয়োজন ও নজরকাড়া লুক এখন শোবিজ অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু, আর পাশাপাশি শুভেচ্ছা ও ভালোবাসার জোয়ারে ভাসছেন এই তারকা দম্পতি।

সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি প্রকাশ করেন রোজা আহমেদ। আর তা ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে, তৈরি হয় নানা আলোচনা। রোজা প্রায়ই নানা লুকে নজর কাড়েন ভক্তদের। কিন্তু এবার যেন চমকেই দিলেন।

প্রকাশিত ছবিতে দেখা যায়, তিনি ঝিলিমিলি সিকুইন দেওয়া বডিকন গাউনে ধরা দেন; যেখানে তাকে অত্যন্ত গ্ল্যামারাস ও লাস্যময়ী লুকে দেখা যায়।

এ ছাড়াও সেই মিষ্টি আয়োজনে বিশাল লিলি ফুল ও মোমবাতিতে সেজেছে রোজা-তাহসানের অ্যানিভার্সারি কেক। সাদা ক্রিমে ঢাকা এই কেকের পাশাপাশি ছিল একটি সুন্দর গোলাপের তোড়া। নেটিজেনদের ধারণা, প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে বিশেষ এই সারপ্রাইজ দিয়েছেন তাহসান।

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহসান-রোজা। সেই মুহূর্তের ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে এবং রাতারাতি তারা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X