বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

মোরগ নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১০

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় এক প্রতিবেশীর মোরগ আরেক প্রতিবেশীর বাড়িতে যাওয়ায় সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের রক্তা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার রক্তা গ্রামের মাছাদ মিয়ার বাড়ির মোরগ প্রতিবেশী মিনা বেগমের বাড়ির আঙিনায় যায়। এ সময় মিনা বেগম মোরগকে তাড়া করেন। বিষয়টি নিয়ে মাছাদ মিয়ার বাড়ির নারীদের সঙ্গে মিনা বেগমের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ ঘটনায় উভয়পক্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে মিনা বেগম, এরাব আলী ও মাছাদ মিয়া মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন। অন্যরা রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত মিনা বেগমের নাতনি সাজিনা বেগম বলেন, বারবার প্রতিবেশীর বাড়ির মোরগ আমাদের উঠানে এসে অতিষ্ঠ করে তুলে। আমার দাদি মোরগকে তাড়া করে মোরগের মালিককে আটকে রাখতে বলেন। হঠাৎ মাছাদ মিয়ার বাড়ির লোকেরা লাঠিসোটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়।

আহত মাছাদ মিয়া বলেন, মোরগ আমাদের নয়। মিনা বেগম মোরগ তাড়া করে এসে আমাদের জিজ্ঞাসা না করে অকথ্য ভাষায় গালাগাল করে হামলা চালান।

রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X