কালবেলা প্রতিবেদক, গাজীপুর ও শ্রীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ১১:২৫ এএম
আপডেট : ০৩ জুন ২০২৫, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশতাধিক

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ। ছবি : কালবেলা
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ। ছবি : কালবেলা

গাজীপুরের শ্রীপুরের নয়নপুর নতুন বাজার এলাকায় জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানার ছাদ থেকে লাফিয়ে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৩ জুন) এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা মঙ্গলবার কারখানা ভাঙচুরের চেষ্টা চালায়।

এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটলে উত্তেজিত শ্রমিকরা পুলিশের আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি) ভাঙচুর করে। এ ঘটনায় ১১ পুলিশ সদস্যসহ অর্ধশত শ্রমিক আহত হয়েছেন।

শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি চাইতে গিয়েছিলেন নিহত জাকির। কিন্তু ছুটি না দিয়ে তার সঙ্গে দুর্ব্যবহার করার কারণে তিনি অভিমানে আত্মহত্যা করেছেন। লাফিয়ে পড়ার পর তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর হামলা চালালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় পুলিশের ১১ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আব্দুল বারিক।

বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে সেনাবাহিনী, শিল্প পুলিশ, থানা পুলিশসহ বিপুল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

১০

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১১

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১২

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১৩

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৪

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৫

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৬

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৭

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৮

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৯

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

২০
X