চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

নোঙর করা ট্রলারের রশি ছিঁড়ে ২ শ্রমিকের মৃত্যু

মাছ ধরার ট্রলার এফভি সিহার্ট-১। ছবি : কালবেলা
মাছ ধরার ট্রলার এফভি সিহার্ট-১। ছবি : কালবেলা

চট্টগ্রামে কর্ণফুলী নদীতে নোঙর করা মাছ ধরার ট্রলারের রশি ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুন) রাতে নগরীর সদরঘাট এলাকায় এফভি সিহার্ট-১ নামে একটি ট্রলারে এ দুর্ঘটনা ঘটে।

তারা হলেন- নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার মো. আলতাফ হোসেন (৪৫) ও মো. নুর উদ্দিন (২৫)। আলতাফ ট্রলারের সুকানি এবং নুর উদ্দিন বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন।

নৌ-পুলিশের চট্টগ্রামের সদরঘাট থানার ওসি মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, সিহার্ট ট্রলারটি রশি বেঁধে আরেকটি বিকল ট্রলারকে নদীর তীরের দিকে টেনে নিয়ে আসছিল। তীরের প্রায় কাছাকাছি আসার পর হঠাৎ বিকল ট্রলারটির রশি ছিঁড়ে যায়। তীব্র গতিতে মোটা রশি গিয়ে আঘাত করে ট্রলারের ওপরের পাটাতনে থাকা দুই শ্রমিককে। তখন তারা নদীতে পড়ে যান।

তিনি আরও বলেন, তীরের কাছাকাছি হওয়ায় পানি কম ছিল। ট্রলারের অন্যরা তাদের উদ্ধার করেন, তবে ততক্ষণে তারা মারা যান। রাতেই নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১০

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১১

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১২

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৩

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৪

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১৫

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৬

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৭

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৮

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৯

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

২০
X