ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ০২:০৭ এএম
অনলাইন সংস্করণ

নীলফামারীতে এসপি অফিস ঘেরাও

থানায় আটককে নিতে আইনজীবীরা। ছবি : কালবেলা
থানায় আটককে নিতে আইনজীবীরা। ছবি : কালবেলা

ডিমলা উপজেলায় এক আইনজীবীকে গ্রেপ্তারের প্রতিবাদে রাতে নীলফামারীতে পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন নীলফামারী জেলা আইনজীবী সমিতির সদস্যরা।

মঙ্গলবার (৩ জুন) রাত সাড়ে ১০টায় এ ঘেরাওয়ের ঘটনা ঘটে। কয়েক ঘণ্টা উত্তেজনাপূর্ণ অবস্থানের পর আটক আইনজীবীকে মুক্তি দেওয়া হয়। পরে পরিস্থিতি শান্ত হয়।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের বালাপাড়া গ্রামের আইনজীবী ও জেলা বারের সদস্য আসাদুজ্জামান আসাদকে আটক করে ডিমলা থানা পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে নীলফামারী জেলা আইনজীবী সমিতির সদস্যরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। রাত সাড়ে ১০টার দিকে বিপুল সংখ্যক আইনজীবী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেন।

আন্দোলন চলাকালীন আইনজীবীরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আটক আইনজীবীর অবিলম্বে মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। তাদের অবস্থানের কারণে ডিসি মোড় থেকে সার্কিট হাউজ রোড পর্যন্ত সব যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে দীর্ঘ আলোচনার পর পুলিশ আটক আইনজীবীকে মুক্তি দেয়। আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয়, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়ার পরই তারা আন্দোলন প্রত্যাহার করেন।

পরে আইনজীবী নেতৃবৃন্দ জানান, প্রশাসনের সঙ্গে তাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, সে বিষয়েও প্রশাসন আশ্বস্ত করেছে।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী জানান, আটক আইনজীবীকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১০

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১১

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১২

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৩

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৪

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৫

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৬

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৭

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৮

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৯

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

২০
X