কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ০১:১৩ এএম
আপডেট : ০৪ জুন ২০২৫, ০৭:১৭ এএম
অনলাইন সংস্করণ

চিকিৎসককে ধর্ষণের ভিডিও ছড়ানোর হুমকি, ভুয়া মেজর গ্রেপ্তার

পুলিশের হাতে গ্রেপ্তার ভুয়া মেজর। ছবি : কালবেলা
পুলিশের হাতে গ্রেপ্তার ভুয়া মেজর। ছবি : কালবেলা

যশোরে নারী চিকিৎসকের করা ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় মো. বেনজির হোসেন (৪১) নামে এক ভুয়া মেজরকে গ্রেপ্তার করেছে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

মঙ্গলবার (৩ জুন) যশোর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী একজন নারী চিকিৎসক, যিনি নিয়মিত তার চেম্বারে রোগীদের চিকিৎসা দেন। এর অংশ হিসেবে মো. বেনজির হোসেন তার চেম্বারে চিকিৎসার জন্য আসেন। তিনি নিজেকে সেনাবাহিনীর মেজর এবং ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র হিসেবে পরিচয় দেন। পরে তিনি ওই চিকিৎসককে প্রেমের প্রস্তাব দেন এবং বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দেন।

প্রেমের সম্পর্ক গড়ে উঠলে বেনজির ওই চিকিৎসককে একটি আবাসিক হোটেলে নিয়ে অন্তরঙ্গ হন এবং গোপনে তার নগ্ন ছবি ও ভিডিও ধারণ করেন। এরপর তিনি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চিকিৎসকের বাসায় গিয়ে একাধিকবার ধর্ষণ করেন।

এ ছাড়া, বেনজির বিদেশে তার যোগাযোগের কথা বলে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে চিকিৎসকের কাছ থেকে বিভিন্ন সময়ে মোট পঞ্চাশ লাখ টাকা হাতিয়ে নেন। বিয়ের জন্য চাপ দেওয়া এবং টাকা ফেরত চাওয়ার পর তিনি টাকা ফেরত দিতে অস্বীকার করেন। পরে চিকিৎসক জানতে পারেন, বেনজির কোনো মেজর নন, বরং তিনি একজন প্রতারক। এরপর তিনি বেনজিরের বিরুদ্ধে অভিযোগ করলে তিনি চিকিৎসকের শিশু সন্তানকে গুম করার এবং নগ্ন ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

পুলিশ জানায়, মামলা দায়েরের পর জেলা পুলিশ সুপারের নির্দেশে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মঙ্গলবার ভোরে নড়াইল সদর থানার মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে বেনজিরকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের কথা স্বীকার করেছেন। পরে তাকে আদালতে পাঠানো হয়।

পুলিশ আরও জানায়, বেনজিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় পর্নোগ্রাফিসহ একাধিক মামলা রয়েছে এবং তিনি একজন পেশাদার প্রতারক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

১০

চলন্ত মাইক্রোবাসে আগুন

১১

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

১২

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১৩

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১৪

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১৫

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১৬

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৭

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৮

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৯

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

২০
X