ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের আগের দিন প্রাণ গেল ২ বোনের

এই ডোবার পানিতে ডুবে মারা যায় শিশু দুই বোন। ছবি : কালবেলা
এই ডোবার পানিতে ডুবে মারা যায় শিশু দুই বোন। ছবি : কালবেলা

ফরিদপুরের নগরকান্দায় ডোবার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ জুন) দুপুরে উপজেলার দক্ষিণ কাইচাইল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

তারা হলো- দক্ষিণ কাইচাইল গ্রামের বাসিন্দা ইতালি প্রবাসী সুমন মোল্লার মেয়ে নাফিজা (৬) ও নাজিফা (৩)।

জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির উঠানে এক সঙ্গে খেলছিল তারা। খেলার একপর্যায়ে পরিবারের অজান্তে পাশের সেই ডোবার দিকে চলে যায়। বৃষ্টির জমে থাকা পানিতে পড়ে গিয়ে তারা ডুবে মারা যায়।

পরিবার সূত্রে জানা গেছে, সুমন মোল্লার ইতালি প্রবাসী থাকার কারণে তার পরিবার শিশুদের পড়ালেখার জন্য নগরকান্দায় ভাড়া বাসায় থাকে। ঈদের ছুটিতে শুক্রবার সকালে তারা বাড়ি এসেছিল। দুই বোন পটেটো চিপস খেতে খেতে ডোবায় পড়ে যায়। তাদের সঙ্গে ছিল মোহাম্মদ উল্লাহ (৫) নামের আরেক শিশু, যে ঘটনাটি দেখে দ্রুত বাড়িতে এসে বিষয়টি জানায়।

বাড়ির লোকজন ঘটনাস্থলে ছুটে এসে খোঁজাখুঁজির পর দুই শিশুকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীরা জানান, ওই ডোবাটি বৃষ্টির পানি জমে থাকার কারণে বিপজ্জনক ছিল। কোনো নিরাপত্তাবেষ্টনী ছিল না। খেলতে খেলতে অসাবধানতায় শিশুরা সেখানে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা খাঁন কালবেলাকে বলেন, দুই নিষ্পাপ শিশু খেলার সময় ঘটে যাওয়া এ দুর্ঘটনা আমাদের সবাইকে গভীর শোকাহত করেছে। আমরা শোকাহত পরিবারকে সব ধরনের সহযোগিতা প্রদান করব এবং এই ধরনের দুর্ঘটনা পুনরায় না ঘটে তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

১০

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১১

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১২

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১৩

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১৪

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৫

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৬

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৭

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৮

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৯

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

২০
X