কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ০৯:০৩ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৫, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টিতে ভিজে জুলাই যোদ্ধাদের পরিবারে মাংস পৌঁছে দিলেন হাসনাত

কুমিল্লায় বৃষ্টিতে ভিজে মাংস পৌঁছে দিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ছবি : কালবেলা
কুমিল্লায় বৃষ্টিতে ভিজে মাংস পৌঁছে দিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ছবি : কালবেলা

ঈদের দিন কুমিল্লায় দেবিদ্বারে বৃষ্টিতে ভিজে জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারের মাঝে কোরবানির মাংস পৌঁছে দিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (০৭ জুন) ঈদের নামাজ শেষে এনসিপির উদ্যোগে জুলাই বিপ্লবের ১৪ জন শহীদ ও ৬০ জন আহত পরিবারের ঘরে ঘরে কোরবানির মাংস পৌঁছে দেন তিনি।

এর আগে হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামায়াতে অংশ নেন। পরে দেবিদ্বার নিউমার্কেট এলাকায় দেবিদ্বারের শহীদ ও আহত পরিবারের সদস্যদের সাথে নিয়ে ৪টি গরু কোরবানি দেন। এরপর বৃষ্টিতে ভিজে হাসনাত আব্দুল্লাহ শহীদ পরিবারের নিজ নিজ বাড়ি বাড়িতে মাংস পৌঁছে দেন। এসময় তিনি শহীদ ও আহত পরিবারের খোঁজখবর নেন।

এদিকে বৃষ্টিতে ভিজে ভিজে কোরবানির মাংস পৌঁছে দেয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে নেটিজেনরা তার অনেক প্রশংসা করেন।

মাংস বিতরণ শেষে হাসনাত আব্দুল্লাহ বলেন, আজ ঈদের দিন শহীদ পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করেছি। আজকে শহীদ রুবেল ও সাব্বিরের পরিবারের যে পরিস্থিতি সে জায়গায় আমরাও থাকতে পারতাম। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন এই শহীদদের জান্নাতবাসী করুন। পাশাপাশি তাদের শহীদ হওয়ার মধ্য দিয়ে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। কারণ তারা দেশের জন্য জীবন দিয়েছে। এই দেশ গড়ার আমাদের দায়িত্ব রয়েছে। আমরা যেন এই দেশকে যথাযথভাবে গড়তে পারি। তাদের রক্তের দায় যেন আমরা দিতে পারি। দলমত পথের ঊর্ধ্বে উঠে আমরা দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।

তিনি বলেন, ইতোমধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলে দিয়েছেন, এপ্রিলে নির্বাচন করতে হলে এ বছরের জুলাইয়ের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র ও জুলাই সনদ দিতে হবে। সেইসঙ্গে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করে ও নির্বাচন কমিশনকে পুনর্গঠন করার মধ্য দিয়ে ভোটের প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান তিনি। এসময় এনসিপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X