বেড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৫, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

যমুনা নদীতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

নদীর পাড়ে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা
নদীর পাড়ে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা

পাবনার বেড়া উপজেলায় যমুনা নদীতে পরিবারের সদস্যদের সঙ্গে গোসলে করতে গিয়ে উৎসব কর্মকার নামে দশম শ্রেণির এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। সোমবার (৯ জুন) দুপুরে উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের পেঁচাকোলা ঘাট এলাকায় যমুনা নদীতে নিখোঁজ হয় সে।

নিখোঁজ স্কুলছাত্র বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের নতুন পেঁচাকোলা গ্রামের উত্তম কর্মকারের ছেলে। তিনি বাবা-মায়ের সঙ্গে ঢাকাতে বসবাস করেন।

নিখোঁজের পরিবার সূত্রে জানা গেছে, উৎসব কর্মকার তার মায়ের সঙ্গে পেঁচাকোলা ঘাটে যমুনা নদীতে গোসল করতে নামলে একপর্যায়ে প্রবল স্রোতে তলিয়ে যায়। পরে তাকে স্থানীয়ভাবে অনেক খোঁজাখুজি করা হলে তাকে পাওয়া যায়নি। খবর পেয়ে কাশিনাথপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুপুর আড়াইটার দিকে উদ্ধার অভিযান শুরু করে। বিকেল ৪টা পর্যন্ত অভিযান পরিচালনার পরেও উৎসব কর্মকারের সন্ধান পাননি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

কাশিনাথপুর কাশিনাথপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জুবায়ের রহমান বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান চলমান রয়েছে। পাওয়া গেলে জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১০

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১১

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১২

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৪

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৫

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৬

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৭

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৮

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৯

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

২০
X