আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

আমাদের চেয়ে বড় মাফিয়া বাংলাদেশে নেই : এনসিপি নেতা জোবায়ের

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এনসিপি নেতারা। ছবি : সংগৃহীত
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এনসিপি নেতারা। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জোবাইরুল আলম মানিক বলেছেন, আমরা জুলাই অভ্যুত্থান সফল করেছি। ১৬-১৭ বছরের এক মাফিয়াকে হটাতে পারছি। আবারও যদি কেউ মাফিয়া হয়ে উঠতে চায় আমরা তাদের বলব, এখন বাংলাদেশে যদি বড় মাফিয়া থাকে, আমরাই হচ্ছি বড় মাফিয়া। আমাদের চেয়ে বড় মাফিয়া নেই।

সোমবার (৯ জুন) বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘির মোড়ে একটি কমিউনিটি সেন্টারে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জোবাইরুল আলম মানিক বলেন, আমার বিরুদ্ধে অনেকেই অনেক কিছু বলে তাতে আমার কিছু আসে যায় না, আমি বলছি এখানে কেউ যদি আবার জাবেদ হতে চায় (সাবেক মন্ত্রী সাফুজ্জামান চৌধুরী), আমাদের ভোট কেড়ে নিতে চায়, তাহলে আমরা আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিম আকরামের মতো শহীদ হয়ে তাদের রুখে দেব।

এনসিপি নেতা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও এম ইউ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণঅভ্যুত্থানে আহত মো. জাবেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক শাহেদুল আলমসহ আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা নেতাকর্মীরা।

অনুষ্ঠানে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

এদিকে তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনার ঝড় উঠে।

এ বিষয়ে জানতে চাইলে জোবায়ের আলম মানিক বলেন, আমি মূলত বলেছি আমরা শেখ হাসিনার মতো বড় মাফিয়াকে তাড়িয়েছি, এ দেশে কেউ আবারও ভোট কেড়ে নিতে চাইলে জুলাই আন্দোলনকারীরা আবারও বড় মাফিয়া হয়ে ফিরে আসবে। আমার এ বক্তব্যকে বিকৃত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X