সাভার প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০৬:৫৫ পিএম
আপডেট : ১০ জুন ২০২৫, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর কাণ্ড

নিহত খলিলুর রহমান। ছবি : কালবেলা
নিহত খলিলুর রহমান। ছবি : কালবেলা

সাভারের ব্যাংক কলোনি এলাকার একটি ফ্ল্যাট থেকে খলিলুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ভিডিও কলে রেখে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে নিহতের পরিবার।

মঙ্গলবার (১০ জুন) ভোররাতে সাভার পৌরসভার ব্যাংক কলোনির বাসা থেকে ফ্ল্যাটের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

নিহত খলিলুর রহমান রাজধানীর ধানমন্ডিস্থ একটি বেসরকারি হাসপাতালের মার্কেটিং পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ঢাকার ধামরাই উপজেলার চরসুঙ্গর গ্রামে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্ত্রী খুশবু রহমান সোমবার বাবার বাড়ি চলে যান। রাতের গভীরে খলিলুর স্ত্রীকে ভিডিও কল করেন। সেই ভিডিও কলে থাকা অবস্থাতেই সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। খুশবু রহমান বিষয়টি সঙ্গে সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যদের জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।

সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১০

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১১

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১২

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৪

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৫

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৬

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৭

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৮

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৯

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X