কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৫, ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ

সালিশি বৈঠকের পর যুবকের হাত বিচ্ছিন্ন করল চাচাতো ভাই

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

পটুয়াখালীর কলাপাড়ায় পূর্বশত্রুতার জের ধরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে মিরান নামের এক যুবকের ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় বাম হাতও বিচ্ছিন্ন করার চেষ্টা চালায় হামলাকারী।

মঙ্গলবার (১০ জুন) রাত ৯টার দিকে উপজেলার বালিয়াতলী ইউপির মধুপাড়া বাজারে একটি সালিশ বৈঠকের পর এ হামলা চালানো হয়।

আহত মিরান ওই ইউপির ছোট বালিয়াতলী গ্রামের মো. রফিক খন্দকারের ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল মিরান ও তার চাচাতো ভাই সোহেল খন্দকারের মধ্যে। ঘটনার দিন সালিশ বৈঠকে বসে উভয়পক্ষ। পরে রাতে মধুপাড়া বাজারে মিরান একা থাকাকালে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায় সোহেল। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানোর ফলে মিরানের ডান হাত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বা হাত আংশিক কাটা পড়ে।

তারা আরও জানান, রাতেই মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।

কলাপাড়া থানার তদন্ত কর্মকর্তা ইলিয়াস তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাতে অভিযুক্তদের ধরতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ ছাড়া এখনো অভিযান অব্যাহত আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X