শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৫, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

রাতের আঁধারে সরকারি রাস্তার গাছ চুরি

রাতের আঁধারে সরকারি ৯টি পুরোনো ইউক্যালিপটাস গাছ কেটে নিয়েছে। ছবি : সংগৃহীত
রাতের আঁধারে সরকারি ৯টি পুরোনো ইউক্যালিপটাস গাছ কেটে নিয়েছে। ছবি : সংগৃহীত

বগুড়া শাজাহানপুর উপজেলায় রাতের অন্ধকারে সরকারি রাস্তার দুপাশের ইউক্যালিপটাস গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

মঙ্গলবার (১০ জুন) গভীর রাতে উপজেলার খরনা ইউনিয়নের দেশমা গ্রামের ভাদাই সেতুর পূর্ব ও পশ্চিম পাশের নির্জন এলাকা থেকে ৯টি পুরোনো ইউক্যালিপটাস গাছ কেটে নিয়ে যান তিনি।

জানা গেছে, স্থানীয় একজন মোবাইলে গাছ কাটার দৃশ্য ধারণ করেন। রাতের অন্ধকারে টর্চ লাইট জ্বালিয়ে গাছগুলো কেটে নেওয়া হয়। পরে কাটা গাছগুলো আবর্জনা দিয়ে ঢেকে রাখা হয়। কাটা গাছগুলোর বাজার মূল্য প্রায় এক লাখ টাকা।

কেটে ফেলা কিছু গাছের অংশ বীরগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বাবলু রহমানের ফার্নিচার ও স’ মিলে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মিলের মালিক বাবলুর রহমান বলেন, সাইফুল ইসলাম কিছু গাছ আমার মিলে রেখেছে। কোথা থেকে গাছগুলো এনেছে আমি বলতে পারব না।

জানতে চাইলে সাইফুল ইসলাম বলেন, গাছগুলো আমি কেটেছি। গাছগুলো আমার খুব প্রয়োজন ছিল তাই কেটেছি, আমার ভুল হয়েছে।

শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাইফুর রহমান বলেন, রাস্তার গাছ কাটার বিষয়ে আমার জানা নেই। তবে তদন্ত সাপেক্ষে গাছ কাটার প্রমাণ পেলে অবশ্যই আইনি ব্যবস্থা নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১০

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১১

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১২

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৪

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৫

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৬

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৭

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৮

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৯

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X