গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৫, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

হাসিনার চাঁদাবাজরা পালিয়ে গেলেও নব্য চাঁদাবাজ বেড়ে গেছে : শাকিল উজ্জামান

টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরে গণঅধিকার পরিষদের ২১ দফা ঘোষণাপত্রের লিফলেট বিতরণকালে বক্তব্য দেন শাকিল উজ্জামান। ছবি : কালবেলা
টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরে গণঅধিকার পরিষদের ২১ দফা ঘোষণাপত্রের লিফলেট বিতরণকালে বক্তব্য দেন শাকিল উজ্জামান। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেন, হাসিনার চাঁদাবাজরা পালিয়ে গেলেও নব্য চাঁদাবাজ বেড়ে গেছে। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি নব্য চাঁদাবাজদের কারণে ব্যবসায়ীরা ভালোভাবে ব্যবসা করতে পারছে না। তারা আতঙ্কে দিন পারি দিচ্ছে। নব্য চাঁদাবাজদের প্রতিহত করতে না পারলে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হবে না।

বৃহস্পতিবার (১২ জুন) বিকেল ৫টার দিকে টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরে গণঅধিকার পরিষদের ২১ দফা ঘোষণাপত্রের লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

শাকিল উজ্জামান বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জুলাই গণঅভ্যুত্থানের সময়ও কারাগারে থাকা অবস্থায় রিমান্ড শেষে বলেছিল, আওয়ামী লীগের ৯০% পড়ে গেছে আর ১০% ধাক্কা দেন। আপনারাই সেই ১০% ধাক্কা দিয়েছিলেন। বিগত সময়ে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে এক আপোষহীন চরিত্রের নাম নুরুল হক। এই নুর কোনো সময়ে আপোষ করে নাই, ভবিষ্যতেও আপোষ করবে না।

তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদের গণজোয়ার তৈরি হয়েছে। গণঅধিকার পরিষদের নেতৃত্বে চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা ছাত্র, শ্রমিক জনতাকে সঙ্গে নিয়ে গণআন্দোলন শুরু করছি। গণঅধিকার পরিষদ আগামীতে ৩০০ আসনে প্রার্থী দিবে। সেই লক্ষ্যে গণঅধিকার পরিষদ কাজ করছে। পাড়া মহল্লায় প্রত্যেকটা অলিগলিতে গণঅধিকার পরিষদের বার্তা ছড়িয়ে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ গোপালপুর উপজেলা সভাপতি মো. নসিম উদ্দিন, টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক মো. নবাব আলী, ছাত্র অধিকারী পরিষদের জেলা সিনিয়র সহ সভাপতি মো. সজিব হোসেন, জেলা সহ-সভাপতি মো. রেজাউল হান্নান, সাংগঠনিক সম্পাদক মো. রনি, টাঙ্গাইল জেলা গণ অধিকার পরিষদের সহ জলবায়ু বিষয়ক সম্পাদক এস এম সিহাব, ছাত্র অধিকার পরিষদের গোপালপুর উপজেলা সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো. শরিফ, রাজনীতি পাঠচক্র সম্পাদক মো. হামিদুর রহমান বাপ্পী, জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি রুবেল হোসেন, শামছুল হক সুজন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতির বিকল্প পথ গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১০

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১১

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১২

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৩

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৪

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৫

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৬

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৭

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৮

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৯

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

২০
X