আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৫, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

আশাশুনিতে ‘জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা’র ১৬৫৭ পরিবারে কোরবানি মাংস বিতরণ

সাতক্ষীরার আশাশুনিতে ‘জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা’র কোরবানি মাংস বিতরণের চিত্র। ছবি : কালবেলা
সাতক্ষীরার আশাশুনিতে ‘জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা’র কোরবানি মাংস বিতরণের চিত্র। ছবি : কালবেলা

আশাশুনিতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ‘জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা (বাংলাদেশ)’-এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসচ্ছল ১৬৫৭ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।

২০০৭ সাল থেকে বাংলাদেশে ‘যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা’ শিক্ষা, স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন, সুপেয় পানি, দুর্যোগ কালীন ত্রাণ, পুনর্বাসন ও পুনর্গঠনসহ নানামুখী উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান করে আসছে।

তার ধারাবাহিকতায় এ বছর পবিত্র ঈদুল আজহার দিনে শনিবার (০৭ জুন) থেকে তিন দিনব্যাপী এ কর্মসূচির শুরু হয় আশাশুনির প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসার মাঠে।

এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে ১৮টি গরু কোরবানি করে ১৬৫৭টি পরিবারের মাঝে এ কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে ঈদের আনন্দ সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রয়াস চালানো হয়।

এই তিন দিনব্যাপী কর্মসূচিতে অংশ নেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল আবসার মুরতাজা, ইউনিয়ন জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা অহিদুজ্জামান, সেক্রেটারি মাওলানা আল আমিন, ইউনিয়ন জামায়াতের সাবেক আমির মাওলানা রিয়াছাত আলী সরদারসহ ফাউন্ডেশনের প্রশাসনিক কর্মকর্তা, কর্মী ও সমাজসেবকরা।

ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, এ বছরের ঈদুল আজহায় আশাশুনির পাশাপাশি দেশের সাতটি বিভাগের দশটি উপজেলায় মোট ১১০টি গরু কোরবানি দিয়ে অসংখ্য অসচ্ছল পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়েছে।

‘জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা’ বিশ্বাস করে মানবিক সহায়তা ও সামাজিক সংহতির মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সহনশীল, সমতা পূর্ণ সমাজ গঠন সম্ভব। তা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১০

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১১

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১২

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৩

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৪

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৫

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১৬

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১৭

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১৮

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১৯

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

২০
X