কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

বিএনপি নেতা নুরুল ইসলামকে দল থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
বিএনপি নেতা নুরুল ইসলামকে দল থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলামের নামে মিথ্যা মামলা ও দল থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার গাজীর বাজারে বিক্ষোভ মিছিল করে উপজেলার কোলা ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলটি গাজীর বাজার মাধ্যমিক বিদ্যালয় এলাকা থেকে বের হয়ে পান্তাডাঙ্গা মাদ্রাসা ঘুরে আবার গাজীর বাজার গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ মিছিলে প্রায় ২ শতাধিক নারী উপস্থিত ছিলেন।

কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম সরোয়ার মোল্লার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা আরিফ হোসেন, সাইদুজ্জামান, আব্দুল খালেকসহ অন্যরা।

এ সময় বক্তারা বলেন, গত ১ জুন নাকোবাড়িয়া এলাকায় যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেটি একদমই সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে। দল একপক্ষীয় তদন্ত করে নুরুল ইসলামের মতো বর্ষীয়ান নেতাকে সাময়িক বহিষ্কার করেছে। নুরুল ইসলাম এই সংঘর্ষের সঙ্গে কোনোক্রমেই জড়িত নয়। দ্রুত পুনরায় তদন্ত করে বহিষ্কারাদেশ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।

প্রসঙ্গত, গত ১ জুন উপজেলার নাকোবাড়িয়া এলাকায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দুজন নিহত হন। এ ঘটনায় ৫৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন নিহত মহব্বত আলীর ছেলে এনামুল হক। এরপর গত ১২ জুন কালীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ও বিএনপি নেতা নুরুল ইসলাম ও আশরাফ হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১০

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১১

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১২

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৩

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৪

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৫

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৬

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৭

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৮

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৯

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

২০
X