নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০৩:২১ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৫, ০৩:২৯ পিএম
অনলাইন সংস্করণ

পুকুরে ঝাঁপ দিয়েও প্রাণ রক্ষা হলো না বিএনপি কর্মীর

নিহত আবু সিদ্দিক। ছবি : কালবেলা
নিহত আবু সিদ্দিক। ছবি : কালবেলা

শরীয়তপুরের নড়িয়ায় পূর্বশত্রুতার জেরে আবু সিদ্দিক ঢালী (৫৫) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৩ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে, বৃহস্পতিবার (১২ জুন) রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে চান্দনী ছৈয়াল সামনে তার ওপর হামলা হয়।

নিহত আবু সিদ্দিক ঢালী উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনী এলাকার সফিজদ্দির ঢালীর ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু সিদ্দিক ঢালী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার ছোট ভাই জুলহাস ঢালী ভোজেশ্বর ইউনিয়ন ৬নং ওয়ার্ড যুবদল সভাপতি। এলাকায় তার সঙ্গে মিন্টু ছৈয়াল নামে এক ব্যক্তির বিরোধ চলছিল। মিন্টু ছৈয়াল সাবেক আইজিপি শহিদুল হক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইসমাইল হকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

বৃহস্পতিবার রাতে আবু সিদ্দিক ঢালী বাড়ি ফেরার পথে মিন্টু ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ দিলেও সেখান থেকেও তাকে টেনে তুলে আবারও কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক ঢাকা মেডিকেলে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফ ওয়াহিদুজ্জামান উজ্জ্বল বলেন, এই হামলা পূর্বপরিকল্পিত। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

নিহতের ভাই যুবদল নেতা জুলহাস ঢালী বলেন, আমার ভাই কোনো অপরাধ করেনি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।

এ বিষয়ে নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ বলেন, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X