আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০৪:৫৬ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৫, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
বান্দরবানে পর্যটকের মৃত্যু

ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন বর্ষা গ্রেপ্তার

গ্রেপ্তার বর্ষা ইসলাম বৃষ্টি। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার বর্ষা ইসলাম বৃষ্টি। ছবি : সংগৃহীত

বান্দরবানের আলীকদমে পর্যটক নিহতের ঘটনায় অনলাইন ট্রাভেল গ্রুপ ‘ট্যুর এক্সপার্ট’ গ্রুপের অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ জুন) নিহত পর্যটক স্মৃতির বাবা মো. হাবিবুর রহমান বাদী হয়ে আলীকদম থানায় একটি নিয়মিত মামলা করেন।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার পরপরই বর্ষা ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বর্ষা ইসলাম বৃষ্টি যশোর জেলার চৌগাছা থানার জগদীশপুর ইউপির আড়পাড়া গ্রামের বাসিন্দা। তিনি তার ফেসবুক গ্রুপের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা ছাড়াই এবং প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন ট্যুরের আয়োজন করতেন। তার আয়োজিত ‘ক্রিসতং–রুংরাং সামিট (৩০তম)’ অভিযানে অংশ নিতে স্মৃতি আক্তার গত ৮ জুন আলীকদমে যান। এরপর থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অবশেষে শুক্রবার (১৩ জুন) তৈন খালের মোড় এলাকা থেকে স্মৃতির মরদেহ উদ্ধার করে পুলিশ।

এজাহারে আরও বলা হয়, বর্ষা ইসলাম স্থানীয় প্রশাসনের অনুমতি ছাড়াই মাত্র একজন গাইড (সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যাঁ) নিয়ে ৩৩ জনের একটি বড় দল নিয়ে দুর্গম পাহাড়ি এলাকায় ট্যুর পরিচালনা করেন। তিনি অংশগ্রহণকারীদের আবহাওয়া ও পথের ঝুঁকি সম্পর্কে জানাননি। গত রোববার (৯ জুন) তারা রুংরাং–ক্রিসতং ট্রেইলে যাত্রা করে। বর্ষা নিজে ১২ জন ও গাইডকে নিয়ে অন্য এক পথ ধরে যান। যার মধ্যে স্মৃতি আক্তারও ছিলেন। আর বাকিদের একজন অননুমোদিত সংগঠক মো. হাসান চৌধুরী শুভর তত্ত্বাবধানে ফিরিয়ে দেন। এরপর গত মঙ্গলবার (১১ জুন) শামুক ঝরনা এলাকায় পাহাড়ি ঢলে স্মৃতি আক্তার, শুভ ও শেখ জুবাইরুল ইসলাম নিখোঁজ হন। পরদিন বুধবার (১২ জুন) জুবাইরুলের ও শুক্রবার (১৩ জুন) স্মৃতির মরদেহ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছেন মো. হাসান চৌধুরী শুভ।

নিহত স্মৃতির বাবা মো. হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, বর্ষা ইসলামের দায়িত্বহীনতা ও অব্যবস্থাপনাই আমার মেয়ের মৃত্যুর কারণ। আমার মেয়ের মৃত্যুর জন্য বর্ষা ইসলাম দায়ী।

ওসি মির্জা জহির উদ্দিন বলেন, নারী পর্যটকের মৃত্যুর ঘটনায় দায়ের মামলায় বর্ষা ইসলামকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

আজকের নামাজের সময়সূচি

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১২

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৩

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৫

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৭

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৮

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৯

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

২০
X