মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

খুলে দেওয়া হলো পর্যটনকেন্দ্র দেবতাখুম

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র দেবতাখুম। ছবি : সংগৃহীত
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র দেবতাখুম। ছবি : সংগৃহীত

আবহাওয়া ভালো থাকায় বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র ‘দেবতাখুম’ পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেওয়া হচ্ছে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার (২৬ জুন) থেকে দেবতাখুমে পর্যটকরা আগের মতই ভ্রমণ করতে পারবে জানিয়েছেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

বুধবার (২৫ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

ইউএনও আরও জানান, ভারি বৃষ্টি হলে আবারও পরিস্থিতি বুঝে দেবতাখুম বন্ধ করে দেওয়া হবে। তবে এখন ভারি বৃষ্টি নেই, আবহাওয়াও ভালো।

এর আগে গত ১৮ জুন বৃষ্টির কারণে পাহাড়ধসের আশঙ্কা এবং পর্যটকদের ঝুঁকি এড়াতে ২৫ জুন পর্যন্ত দেবতাখুম পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন।

দেবতাখুম পর্যটন কেন্দ্রের অবস্থান রোয়াংছড়ি উপজেলায়। বান্দরবান সদর থেকে এর দূরত্ব ৩০-৩৫ কিলোমিটার। জেলা শহর থেকে খোলা জিপ (স্থানীয়ভাবে চাঁদের গাড়ি) অথবা অটোরিকশায় রোয়াংছড়ি উপজেলার কচ্ছপলি পর্যন্ত যেতে হয়। এরপর চল্লিশ থেকে এক ঘণ্টার মতো হাঁটা পথ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X