নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

এবার সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে তংচংগ্যা নামে এক রাখাইন যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। ছবি : কালবেলা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে তংচংগ্যা নামে এক রাখাইন যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। ছবি : কালবেলা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে তংচংগ্যা (১৯) নামের এক রাখাইন যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (২৩ জুন) বিকেল ৪টার দিকে সীমান্তের ৩৫ নম্বর পিলারের কাছে চাকমার কাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যের মিডাক গ্রামের বাসিন্দা তংচংগ্যা চিকিৎসার জন্য বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিল। সীমান্ত অতিক্রমের সময় সে মাটিতে পুঁতে রাখা একটি স্থলমাইনে পা দিলে তা বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাশরুরুল হক বলেন, আহত যুবক মিয়ানমারের নাগরিক। চিকিৎসার জন্য বাংলাদেশে অনুপ্রবেশের সময় মাইন বিস্ফোরণে সে আহত হয়েছে।

জানা গেছে, মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান আর্মির সঙ্গে চলমান সংঘর্ষে রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলোর তৎপরতা রোধে সীমান্ত অঞ্চলে ব্যাপকভাবে স্থলমাইন পুঁতে রাখা হচ্ছে। এতে সীমান্তবর্তী এলাকায় প্রায়ই মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটছে।

এর আগে গত রোববার দুপুরে নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্তে মিয়ানমারের ভেতরে স্থলমাইন বিস্ফোরণে আরাফাতুল ইসলাম নামে এক বাংলাদেশি কিশোরের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১০

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১১

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১২

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৩

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৪

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১৫

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৬

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৭

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৮

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৯

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

২০
X