বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বান্দরবানে ইউপিডিএফ গণতান্ত্রিকের ৬ সদস্য গ্রেপ্তার

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বান্দরবানে চাঁদাবাজিসহ অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ গণতান্ত্রিক) ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এসময় অভিযান চালিয়ে নগদ ৬ লাখ টাকা ও চাঁদা তোলার রসিদ বইসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৫ জুন) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার তৈচাং চাকমার ছেলে প্রদীপ চাকমা (৩৯), বড় মেরুং এলাকার ধনঞ্জয় চাকমার ছেলে অনিয়ন চাকমা (৩১), দিঘিনালার ভারত চন্দ্রের ছেলে রিপন চাকমা (৪৪), রাঙামাটির বিলাইছড়ির সীতারাম ত্রিপুরার ছেলে বীরকুমার ত্রিপুরা (১৯), বান্দরবান শহরের টাইগারপাড়া এলাকার মৃত ধল কুমার তঞ্চঙ্গ্যার ছেলে সুখেন তঞ্চঙ্গ্যা (২৫) এবং বালাঘাটা আমবাগান এলাকার মংশৈ মারমার ছেলে ওয়াইসে মারমা (২৮)।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে জেলা শহরের নীলাচল, ইসলামপুর, উজানিপাড়া ও বালাঘাটা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ লাখ ৩৩ হাজার ৪৮৮ টাকা, চাঁদা তোলার ২০টি রসিদ বই, একটি ছুরি ও কিছু সরঞ্জাম জব্দ করা হয়। টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক জবাব দিতে না পারায় তাঁদের গ্রেপ্তার করা হয়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ কালবেলাকে বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে ইউপিডিএফ গণতান্ত্রিকের ৬ জন সদস্যকে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে চালান করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

১০

গন্তব্য

১১

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১২

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

১৩

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি

১৪

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১৫

আইনজীবী বারে হামলা

১৬

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১৭

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১৮

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৯

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

২০
X