আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

হাতের টানেই উঠে আসছে কোটি টাকার সড়কের কার্পেটিং

ফরিদপুরের আলফাডাঙ্গায় ভেন্নাতলা-বেড়িরহাট সড়কে টান দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং। ছবি : কালবেলা
ফরিদপুরের আলফাডাঙ্গায় ভেন্নাতলা-বেড়িরহাট সড়কে টান দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং। ছবি : কালবেলা

হাত দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং, চাপ দিলেই ভেঙে পড়ছে কোটি টাকার উন্নয়ন। এমন দৃশ্য এখন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুরিয়া ইউনিয়নের ভেন্নাতলা-বেড়িরহাট সড়কে।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, রাস্তা কার্পেটিং করার পরদিনই উঠে যায়, যেন রাস্তা নয়- এটা দুর্নীতির জ্যান্ত দলিল!

জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এক কোটি ৩০ লাখ টাকার প্রকল্প নিয়ে শুরু করেছিল ৩ হাজার ৭০০ মিটার দীর্ঘ সড়কটির সংস্কার। কাজ পেয়েছিল ‘মাহমুদ এন্টারপ্রাইজ’। কিন্তু শুরুতেই নিম্নমানের বিটুমিন ব্যবহারের বিষয়টি নজরে পড়ে।

শনিবার (১৪ জুন) ১৫০ মিটার রাস্তার কাজ শেষ হতেই রোববার (১৫ জুন) এক মোটরসাইকেল আরোহী দুর্ঘটাবশত সড়কে পড়ে যান। পরে কৌতূহলী জনতা এক পর্যায়ে হাত দিয়ে টান দিতেই শুরু হয় জাদুর খেলা- চাপড়া ধরে উঠে আসছে কার্পেটিং! মুহূর্তেই জড়ো হয় মানুষ, বিক্ষোভে ফেটে পড়ে পুরো এলাকা। পরে সহকারী প্রকৌশলীসহ ঠিকাদারপক্ষকে অবরুদ্ধ করা হয় এবং রাস্তার কাজ বন্ধ হয়ে যায়।

বাজারের মুদি দোকানি জুয়েল রানা বলেন, ‘শুরু থেকেই বারবার বলেছি, ভাই এভাবে কাজ করলে চলবে না। কিন্তু ঠিকাদার যেন নিজেদের জমিদার ভাবছে!’

স্থানীয় মেহেদি হাসান কাছেদ বলেন, ‘কার্পেটিং বলতে কিছুই হয়নি, হয়েছে কাগজ লাগানো রাস্তা। হাত দিতেই সব উঠে আসে। এটা উন্নয়ন না, প্রতারণা!’

তিনি বলেন, ‘সহকারী প্রকৌশলী ও ঠিকাদারের লোক ঘটনাস্থলে ছিল। আমরা যখন এ নিয়ে প্রশ্ন তুলি, তখন বাকবিতণ্ডা হয়। পরে দুই-তিনশ মানুষ এসে তাদের অবরুদ্ধ করে কাজ বন্ধ করে দেয়। একপর্যায়ে পরিস্থিতি বেগতিক দেখে তারা সটকে পড়ে।’

সরেজমিনে দেখা যায়, শিশু-কিশোররাও মজা করে হাত দিয়ে তুলে দেখাচ্ছে সরকারের ‘উন্নয়নযজ্ঞ’।

স্থানীয় ভ্যানচালক সিরাজ বিশ্বাস বলেন, ‘দীর্ঘদিন ভাঙা রাস্তায় কষ্ট করে চলেছি। কাজ শুরু হওয়ায় ভেবেছিলাম এবার বুঝি স্বস্তি মিলবে। কিন্তু এখন দেখি, আগের রাস্তাই ভালো ছিল। কার্পেটিং একদিন পরেই উঠে যাচ্ছে- এটা কেমন কাজ! এখন শুধু আল্লাহ ভরসা।’

স্থানীয় ইউপি সদস্য আমিনুর রহমান বলেন, ‘কার্পেটিংয়ের বেশিরভাগ অংশ এখনো বাকি। এর মধ্যেই এমন দুর্বল কাজ দেখে মানুষ ক্ষেপে গেছে। কাজ যেন নতুন করে ভালোভাবে করা হয়- সেটাই দাবি।’

বিষয়টি ‘ভুল বোঝাবুঝি’ উল্লেখ করে অভিযোগ অস্বীকার করে মাহমুদ এন্টারপ্রাইজের মালিক মাহমুদ বলেন, ‘শিডিউল অনুযায়ী কাজ করছি। ৭২ ঘণ্টার আগে রাস্তা পুরোপুরি বসে না। ২৪ ঘণ্টার মাথায় টান দিলে তো এমন হবেই।’

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রাহাত ইসলাম বলেন, ‘গুণগত মান ঠিক আছে বলেই মনে করছি, তবে স্থানীয়দের আপত্তির কারণে কাজ আপাতত বন্ধ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের সাথে কথা বলে দুই-একদিনের মধ্যে কাজ পুনরায় শুরু করার চেষ্টা চলছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১০

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১১

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১২

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৩

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

১৪

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

১৫

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১৬

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১৭

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১৮

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১৯

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

২০
X