রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ১১:৫৯ এএম
অনলাইন সংস্করণ

বৃষ্টিতে স্লিপ করছিল চাকা, থেমে থেমে গেল মধুমতি ট্রেন

রাজশাহী ছাড়ার পর থেমে থেমে যায় মধুমতি এক্সপ্রেস ট্রেন। ছবি : সংগৃহীত
রাজশাহী ছাড়ার পর থেমে থেমে যায় মধুমতি এক্সপ্রেস ট্রেন। ছবি : সংগৃহীত

বৃষ্টির পানির কারণে যাত্রা শুরুর পর জটিলতায় পড়েছে রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী মধুমতি এক্সপ্রেস ট্রেন। বারবার চাকা স্লিপ করার কারণে পথে থেমে থেমে চলেছে ট্রেনটি।

মঙ্গলবার (১৭ জুন) সকালে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরুর পরই এমন পরিস্থিতির মুখোমুখি হয় ট্রেনটি। সকাল ৭টার দিকে রাজশাহীর বুধপাড়া এলাকায় ট্রেনটি থেমে যেতে বাধ্য হয়। এ কারণে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটিও রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ১৮ মিনিট দেরিতে ছেড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী স্টেশন থেকে ৪ কিলোমিটার দূরে গিয়ে হঠাৎ থেমে যায়। একবার চলার পর আবারও থেমে যায়। পরে কিছু সময় পর ট্রেনটি আবারও চলতে শুরু করে। এরপর ট্রেনটি হরিয়ান স্টেশনে পৌঁছলে সেখানে আরও একবার থেমে যায়। কিছুদূর যাওয়ার পর সেটি আবার হরিয়ান স্টেশনে ফিরে আসে।

এ সময় রাজশাহী থেকে ছেড়ে যাওয়া বনলতা এক্সপ্রেস ট্রেনটি হরিয়ান স্টেশন অতিক্রম করার পর মধুমতি এক্সপ্রেস পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এতে হরিয়ান স্টেশন এলাকায় প্রায় ৪০ মিনিট দাঁড়িয়ে থাকতে হয় ট্রেনটিকে।

মধুমতি এক্সপ্রেসের এক যাত্রী আজিবর রহমান বলেন, স্টেশন ছাড়ার কিছুক্ষণ পর ট্রেন হঠাৎ থেমে যায়। কিছুটা চলার পর আবারও থামে। পরে আবার যাত্রা শুরু করে।

এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক শহিদুল আলম বলেন, বৃষ্টির কারণে লাইনের ওপর পানি ছিল। এতে চাকা ভিজে গিয়ে স্লিপ করছিল। ফলে থেমে থেমে ট্রেন চলছিল।

তিনি বলেন, হরিয়ান স্টেশনের কর্মীরা ইঞ্জিনের বগিটির চাকার নিচে বালু দিয়ে সমস্যার সমাধান করেন। এই সমস্যার কারণে বনলতা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে ১৮ মিনিট দেরিতে ছেড়ে যায়। তবে তার পরে সিল্কসিটি এক্সপ্রেস যথাসময়েই রাজশাহী থেকে ছেড়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১০

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১১

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১২

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৩

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৪

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৫

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৬

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৭

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৮

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৯

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

২০
X