সাভার প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৬ জন

ক্ষতিগ্রস্ত ভবন। ছবি : কালবেলা
ক্ষতিগ্রস্ত ভবন। ছবি : কালবেলা

ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুরে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একটি দ্বিতল ভবন ধসে পড়েছে। এ ঘটনায় অন্তত ৬ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বুধবার (১৮ জুন) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে মণ্ডল মার্কেট সংলগ্ন বাধিয়ারপাড় এলাকার জুয়েল আহমেদের বাড়িতে এ বিস্ফোরণ ঘটে।

দগ্ধরা হলেন- জাহানারা (৪০), জুয়েল (২৪), শান্ত (২১), হাওয়া আক্তার (২৩), জহুরুল ইসলাম (২৬) ও নাসির (৩৮)। তাদের মধ্যে নাসির প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন, তবে বাকি পাঁচজন সাভার নারী ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভবনটি অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করে নির্মাণ করা হয়েছিল এবং নির্মাণকাজ ছিল অপরিকল্পিত। এ কারণে দুর্ঘটনার ভয়াবহতা আরও বেড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিচতলার একটি কক্ষে গ্যাস লাইনের লিকেজ থেকে সারারাত গ্যাস জমে ছিল। সকালে রান্নার সময় আগুন ধরাতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং পুরো ভবনটি ধসে পড়ে। সাথে সাথেই আগুন ছড়িয়ে পড়ে এবং ছয়জন দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যান।

বাড়ির ম্যানেজার শামীম মিয়া জানান, নিচতলার ভাড়াটিয়া জহুরুল ইসলামের রুমের রাইজারে লিক ছিল। দরজা-জানালা বন্ধ থাকায় গ্যাস জমে ছিল। সকালে চুলা জ্বালাতে গিয়েই বিস্ফোরণ ঘটে।

তিনি আরও জানান, বিস্ফোরণের শব্দ এতটা তীব্র ছিল যে, আশপাশের বাড়ির জানালার কাচ পর্যন্ত ভেঙে গেছে। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করেছেন এবং তদন্ত শুরু করেছেন।

জিরাবো মডেল ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটিম্যান আল রিফাত তালুকদার জানান, গ্যাস লিকেজ হয়ে জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটেছে। সিলিন্ডার বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে নারী ও শিশু হাসপাতালের ম্যানেজার হারুন অর রশিদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এমনকি মুঠোফোনে ক্ষুদেবার্তা পাঠিয়েও কোনো সাড়া মেলেনি।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে নির্মাণ নিরাপত্তা ও গ্যাস লাইন ব্যবস্থাপনায় যথাযথ নজরদারির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X