সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

সেপটিক ট্যাংক বিস্ফোরণে একজনের মৃত্যু, আহত ৫

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় বাসাবাড়ির সেপটিক ট্যাংক বিস্ফোরণে গোলাম রাব্বানী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

শনিবার (১১ অক্টোবর) সকালে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শুক্রবার রাত ২টার দিকে আশুলিয়ার ভাদাইল দক্ষিণপাড়া এলাকার মো. রহমতুল্লাহর টিনশেড বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত গোলাম রাব্বানী ওই বাড়ির ম্যানেজার ছিলেন। প্রাথমিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহতরা হলেন— সুইপার ইমান আলী (৪৫), ফারিয়া বেগম রত্না (৪৫), সোনিয়া আক্তার (৩৫), ইশরাত জাহান রিয়া (১৮) ও শিশু মো. রোহান (৭)। এদের মধ্যে সুইপার ইমান আলীর অবস্থা গুরুতর।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে টিনশেড বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে কয়েকজন শ্রমিক ডাকা হয়। পাশাপাশি দুটি ট্যাংকের একটি পরিষ্কারের পর অন্যটিতে কাজ শুরু করলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ট্যাংকের ঢাকনা উড়ে বাড়ির টিনের চাল ফুঁড়ে ওপরে উঠে যায়। দেয়াল ও পাটাতনের অংশ ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মারা যান বাড়ির ম্যানেজার গোলাম রাব্বানী। আহতদের মধ্যে সুইপার ইমান আলীসহ আরও চারজন ভাড়াটিয়া রয়েছেন।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। তারা বলছেন, দীর্ঘদিন ধরে ওই এলাকার বেশিরভাগ ট্যাংক অরক্ষিত ও অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে আছে, যা বড় দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী কালবেলাকে বলেন, রাত ২টা ১৫ মিনিটে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটেছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম কালবেলাকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

১০

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১১

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১২

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৩

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৫

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৬

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৭

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৮

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৯

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

২০
X