সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ১১:৫৮ এএম
অনলাইন সংস্করণ

সীমান্তে টিকটক করতে গিয়ে বিএসএফের হাতে দুই যুবক আটক, অতঃপর... 

সীমান্ত। ছবি : সংগৃহীত
সীমান্ত। ছবি : সংগৃহীত

নওগাঁর সাপাহার সীমান্ত এলাকা দেখতে গিয়ে কাঁটাতারের বেড়া ধরে টিকটক ভিডিও ও সেলফি তোলার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছেন দুই কলেজছাত্র। পরে পতাকা বৈঠকের মাধ্যমে আটক ওই দুই কলেজছাত্রকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করেছে বিজিবি।

সোমবার (১৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নের বামনপাড়া সীমান্ত এলাকার ২৪৬নং পিলারের কাছে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- বদলগাছি উপজেলার ধুলাপাড়া গ্রামের আফাজ উদ্দীনের ছেলে মোহাম্মদ মিনহাজুল ইসলাম (২৩) ও পাতকোলা গ্রামের আনিছুর রহমানের ছেলে মোহাম্মদ তামিম আহমেদ সৌরভ (২৩)। মিনহাজুল নওগাঁ ডিগ্রি কলেজের এবং তামিম সাপাহার সরকারি ডিগ্রি কলেজের ছাত্র।

জানা গেছে, গত সোমবার ওই দুই বন্ধু মিলে বিকেল সাড়ে ৩টার দিকে সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নের বামনপাড়া সীমান্ত এলাকার ২৪৬নং পিলার এলাকা দিয়ে সীমান্তে কাঁটাতারের বেড়া ধরে টিকটক ভিডিও ধারণ ও সেলফি তোলার সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। সংবাদ পেয়ে বামনপাড়া বিওপির নায়েক সুবেদার আবু তালেব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাংলাদেশি দুই ছাত্রকে উদ্ধারের চেষ্টা চালায়। এক পর্যায়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক শেষে বিজিবি আটক ওই দুই ছাত্রকে উদ্ধার করে। পরে রাত সাড়ে ৯টার দিকে সাপাহার থানায় তাদের সোপর্দ করে।

এ বিষয়ে মঙ্গলবার (১৭ জুন) দুপুরে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ কালবেলাকে বলেন, বিজিবির অভিযোগের ভিত্তিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা করে নওগাঁ কোর্টে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১০

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১১

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১২

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৩

ইতিহাসের এই দিনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৬

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৭

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৮

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৯

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

২০
X