পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৫, ১০:২৯ এএম
অনলাইন সংস্করণ

পিরোজপুরে ব্রিজ ভেঙে খালে কয়লাবোঝাই ট্রাক, যান চলাচল বন্ধ

পিরোজপুরের ইন্দুরকানিতে কয়লাবোঝাই ট্রাকসহ ভেঙে পড়া বেইলি ব্রিজ। ছবি : কালবেলা
পিরোজপুরের ইন্দুরকানিতে কয়লাবোঝাই ট্রাকসহ ভেঙে পড়া বেইলি ব্রিজ। ছবি : কালবেলা

পিরোজপুরের ইন্দুরকানিতে কয়লাবোঝাই ট্রাকের ভারে একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। এতে কলারন-সন্ন্যাসী-মোরেলগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। তবে এ দুর্ঘটনায় ট্রাকের কেউ আহত হননি।

শুক্রবার (২০ জুন) ভোর ৪টার দিকে উপজেলার চণ্ডিপুর ইউনিয়নে কলারন সন্ন্যাসীর মালবাড়ি নামক স্থানে খালের ওপর নির্মিত সেতু ধসে পড়ে।

জানা যায়, রাত আড়াইটার দিকে প্রায় ২৭ টন কয়লাবোঝাই ট্রাক পারাপারের সময় স্টিলের ব্রিজটি ভেঙে যায়। এতে ইন্দুরকানি, কলারন সন্ন্যাসী হয়ে মোরেলগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন হাজারো পথচারী। বর্তমানে সব ধরনের যানবাহন বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, ইন্দুরকানি মালবাড়ির এ ব্রিজটি অনেক দুর্বল ছিল। পাঁচ টনের বেশি যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও অতিরিক্ত কয়লাভর্তি ট্রাক সেতুতে ওঠার পরই ভার বহন করতে না পারায় ভেঙে পড়ে। ট্রাকটি বর্তমানে ব্রিজসহ খালে পড়ে রয়েছে।

সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X