মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০২:৩১ এএম
অনলাইন সংস্করণ

টিকটকে পরিচয়, ইয়াসিনের বাড়িতে উঠলেন এক সন্তানের জননী

ইয়াসিন ও ভুক্তভোগী নারী। ছবি : কালবেলা
ইয়াসিন ও ভুক্তভোগী নারী। ছবি : কালবেলা

পিরোজপুরের নেছারাবাদে টিকটকে পরিচয়ের সূত্র ধরে পাবনার এক সন্তানের জননী (৩২) মো. ইয়াসিন রাঢ়ীর (২০) বাড়িতে অবস্থান নিয়েছেন।

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে উপজেলার বিষ্ণুকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারী কালবেলাকে বলেন, এক বছর আগে টিকটকে আমাদের পরিচয় ও মোবাইল নম্বর আদান-প্রদান হয়। একপর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি দুই পরিবারকে জানালে তাদের কেউ সম্মতি দেয়নি। পরে কোনো নিষেধ না মেনে আমার প্রেমিকের ঘরে এসেছি। আশা করি তাদের মন জয় করে সুখে-শান্তিতে এ বাড়িতে থেকে যেতে পারব।

গ্রাম পুলিশ মো. মজনু মিয়া বলেন, টিকটকে পরিচয়ে এক সন্তানের জননী ইয়াসিনের বাড়িতে উঠেছে। বিষয়টি স্থানীয়দের নিয়ে সমাধান করা দরকার।

ইউপি সদস্য মো. আল আমিন বলেন, টিকটকে পরিচয়ের রেশ ধরে ছেলের বয়সের চেয়ে ১২ বছরের বড় এক সন্তানের জননী অবস্থান নিয়েছে। বিষয়টি শুনে তাৎক্ষণিক আমি ওই বাড়িতে গিয়েছিলাম। বিষয়টি নিয়ে আমি মেয়েটির বাবার বাড়িতে খোঁজ-খবর নিয়েছি।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, বিষয়টি শুনেছি। তবে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১০

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১১

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১২

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৩

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৪

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৫

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৬

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৭

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৮

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৯

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

২০
X