চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ২ জনের

দিনাজপুরের চিরিরবন্দর রেলস্টেশনের প্ল্যাটফর্ম। ছবি : কালবেলা
দিনাজপুরের চিরিরবন্দর রেলস্টেশনের প্ল্যাটফর্ম। ছবি : কালবেলা

দিনাজপুরের চিরিরবন্দরে পৃথক দুটি ট্রেনের নিচে কাটা পড়ে দুজন নিহত হয়েছে। শুক্রবার (২০ জুন) সকালে চিরিরবন্দর রেলস্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় ঘটনাগুলো ঘটেছে।

মৃত দুই ব্যক্তি হলেন- উপজেলার বাসুদেবপুর গ্রামের আফজাল হোসেনের স্ত্রী আঞ্জুমান আরা (৬০) ও পশ্চিম সাইতাঁড়া গ্রামের গফুর শাহ পাড়ার এন্তাজুল হকের ছেলে জিয়াবুর রহমান (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে আনজুমান আরা রেলস্টেশনের পাশের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পার্বতীপুরগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এরপর দুপুর ১২টার দিকে একই স্থানে বাংলাবান্ধাগামী ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ট্রেন স্টেশনে প্রবেশের সময় জিয়াবুর রহমান ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দিনাজপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনর্চাজ এসআই রায়হান আলী কালবেলাকে বলেন, তাদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ও আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X