ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ১১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ছিটকে যাওয়া মোটরসাইকেল। ছবি : কালবেলা
ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ছিটকে যাওয়া মোটরসাইকেল। ছবি : কালবেলা

দিনাজপুরের ফুলবাড়ীতে মিনি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার আলাদিপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া বিজিবি ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনাস্থলে উদ্ধারকাজে থাকা ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদুল ইসলাম।

নিহত সাজু ইসলাম (৩২) দিনাজপুরের কাহারোল উপজেলার জগন্নাথপুর রামপুর এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে এবং আব্দুল মোতালেব (৩৩) একই উপজেলার জয়রামপুর মহারাজগঞ্জ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। ঢাকায় ফিরছিলেন ওই দুই যুবক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফুলবাড়ী থেকে মিনি ট্রাক দিনাজপুর যাওয়ার সময় সকাল সাড়ে ৬টার দিকে ডাঙ্গাপাড়া বিজিবি ক্যাম্প এলাকার মসজিদসংলগ্ন সড়কে দিনাজপুরের কাহারোল থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুইজন ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে রেখেছে।

এ বিষয়ে জানতে ফুলবাড়ী থানার ওসি খন্দকার একেএম মহিব্বুলকে একাধিকবার কল দিয়েও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১০

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১১

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১২

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৩

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৪

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৫

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৬

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৭

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৮

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৯

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

২০
X