পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

বড়পুকুরিয়া খনিতে কয়লা উত্তোলন বন্ধ

বড়পুকুরিয়া কয়লা খনির মজুত শেষ হয়ে যাওয়ায় সাময়িক উত্তোলন বন্ধ হয়ে গেছে। ছবি : সংগৃহীত
বড়পুকুরিয়া কয়লা খনির মজুত শেষ হয়ে যাওয়ায় সাময়িক উত্তোলন বন্ধ হয়ে গেছে। ছবি : সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির মজুত শেষ হয়ে যাওয়ায় সাময়িক উত্তোলন বন্ধ হয়ে গেছে। সোমবার (২৩ জুন) দুপুর থেকে খনির ১৩০৫ কোল ফেইজের মজুত শেষ হওয়ায় কয়লা উত্তোলন বন্ধ করা হয়।

বড়পুকুরিয়া কয়লাখনির মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) খান মো. জাফর সাদিক বলেন, ১৪০৬ নতুন ফেইজে যন্ত্রপাতি স্থাপনে কাজ শেষ হলে আগামী আগস্টের প্রথম সপ্তাহে উত্তোলন শুরু হবে আশা করা যাচ্ছে। ১৪০৬ নতুন ফেইজ থেকে ৩ লাখ ৫০ হাজার টন কয়লা পাওয়া যাবে।

তিনি আরও বলেন, ২০২৫ সালের ২৩ জানুয়ারি থেকে খনির ভূগর্ভস্থ ১৩০৫ নম্বর ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়। বন্ধ হয়ে যাওয়া ১৩০৫ ফেইজ থেকে ৫ লাখ ১ হাজার টন কয়লা উত্তোলন হয়েছে। বন্ধ হয়ে যাওয়ায় নতুন ফেইজে যন্ত্রপাতি স্থানান্তরের জন্য খনির কয়লা উৎপাদন প্রায় দেড় মাস সময় সাময়িক বন্ধ থাকছে।

বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্র সচল রাখার জন্য কোল ইয়ার্ডে প্রায় ৫ লাখ টন কয়লা মজুত রয়েছে। কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে ১ নম্বর ইউনিট থেকে ৬০ মেগাওয়াট ও ৩ নম্বর ইউনিটটি থেকে উৎপাদিত ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুল ইসলাম সরকার বলেন, খনির নতুন ফেইজ তৈরি করতে সাময়িকভাবে কয়লা উত্তোলন বন্ধ করা হয়েছে। নতুন ফেইজের উন্নয়নকাজ শেষ হলে আগস্টের প্রথম সপ্তাহে কয়লা উত্তোলন আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১১

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১২

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৩

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৪

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৫

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১৬

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১৭

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১৮

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৯

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

২০
X