হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি+
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৮:৩৪ এএম
আপডেট : ২২ জুন ২০২৫, ১১:২৫ এএম
অনলাইন সংস্করণ

কালের গর্ভে হারিয়ে যাচ্ছে শৈল্পিক বাবুই পাখি

বাবুই পাখির বাসা। ছবি : কালবেলা
বাবুই পাখির বাসা। ছবি : কালবেলা

রজনীকান্ত সেনের স্বাধীনতার সুখ কবিতার ভাষায় বলতে হয়, ‘বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুঁড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ-বৃষ্টি ঝড়ে।’ শুধু পাঠ্যপুস্তকের মাধ্যমে শিক্ষার্থীরা বাবুই পাখির শৈল্পিক কথা জানতে পারলেও বাস্তবে তার দেখা মেলা ভার। আগের মতো গ্রামগঞ্জে এখন আর চোখে পড়ে না বাবুই পাখির দৃষ্টিনন্দন সেই বাসা। বনায়ন ধ্বংস এবং পরিবেশ বিপর্যয়য়ের ফলে কালের গর্ভে হারিয়ে যাচ্ছে বাবুই পাখির বাসা।

আগে গ্রাম-অঞ্চলে সারি সারি উঁচু তালগাছ, নারিকেল গাছে বাবুই পাখির দৃষ্টিনন্দন বাসা দেখা গেলেও এখনকার চিত্র পুরোপুরি ভিন্ন। এখন তা আর সচরাচর চোখে পড়ে না। খড়, তালপাতা, ঝাউ ও কাশবনের লতাপাতা দিয়ে বাবুই পাখি বাসা বাঁধে। বাসা দেখতে যেমন আকর্ষণীয় তেমনি মজবুত। প্রবল ঝড়েও তাদের বাসা পড়ে না। পরিবেশ বিপর্যয়ের কারণে প্রাকৃতিক সৌন্দর্যকে আরও ফুটিয়ে তোলে বাবুই পাখি আজ আমরা হারাতে বসেছি।

বাবুই পাখি এক মৌসুমে ৬টি বাসা তৈরি করতে পারে। এপ্রিল-মে মাসে বাবুই পাখির প্রজনন মৌসুম। এ সময় সাধারণত তারা তাল, খেজুর নারিকেল গাছের ডালে বাসা তৈরি করতে ব্যস্ত থাকে। ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পরপরই বাচ্চাদের খাওয়ানোর জন্য স্ত্রী বাবুই বিভিন্ন জায়গা থেকে খাদ্য সংগ্রহ করে।

ঠাকুরগাঁয়ের হরিপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলের তাল, নারিকেল, খেজুর গাছে এখনো চোখে পড়ে বাবুই পাখির বাসা। তবে তালগাছেই তাদের একমাত্র নিরাপদ জায়গা। সেখানে তারা বাসা বাঁধতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কেননা তালগাছ বেশ ঝাপড়ানো থাকে। তা ছাড়া তালগাছ থেকে বছরে একবার ফল সংগ্রহ করা হয়ে গেলে তারা বাকি সময় স্বাচ্ছন্দ্যে বাসা বাঁধে।

হরিপুরে পাখি নিয়ে কাজ করা খামারি রাশেদুল ইসলাম রাসেল কালবেলাকে জানান, বিলুপ্তপ্রায় বাবুই পাখির কিচিরমিচির শব্দে আমরা বিমোহিত হতাম। এখন এসব পাখি উপযুক্ত বাসস্থানের কারণে বিলুপ্ত হতে চলেছে। আমরা যদি এসব বাবুই পাখির বাসস্থান নিশ্চিত করতে পারি তাহলে আমরা পাখিদের অভয়ারণ্য তৈরি করতে পারব।

হরিপুরে পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘অক্সিজেন’-এর সভাপতি মোজাহেদুর ইসলাম ইমন কালবেলাকে বলেন, পাখিবিনাশী কর্মকাণ্ড চলতে থাকলে বাবুই পাখির সংখ্যা কমতে কমতে এমন একটা সময় আসবে যখন ভবিষ্যৎ প্রজন্ম বাবুই পাখি হয়তো আর সরাসরি চোখে দেখতে পাবে না। খুঁজে বাবুই পাখির ছবি দেখতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X