ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১২:০৫ এএম
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জের ছেলের হাতে প্রাণ গেল বাবার

ভৈরব থানা। ছবি : কালবেলা
ভৈরব থানা। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের ভৈরবে ছেলের হাতে বাবা খুনের অভিযোগ ওঠেছে। রোববার (২২ জুন) রাত ২টার দিকে পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। জানা গেছে, কিশোরগঞ্জের ভৈরবে ভিক্ষাবৃত্তি না ছাড়ায় বাবার ওপর ক্ষুব্ধ ছিলেন ছেলে। ক্ষোভে গলা চেপে ধরলে ঘটনাস্থলেই নিহত হন বাবা।

নিহত ব্যক্তির নাম হাফিজ উদ্দিন (৬৫)। তিনি নরসিংদীর রায়পুরার মণিপুরার দরিহারমারা এলাকার মৃত বজরু মিয়া ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। ছেলেকে নিয়ে ভৈরবপুর উত্তর পাড়া কেবি হাউসে ভাড়া বাসায় থাকতেন। অভিযুক্ত ছেলের নাম মোহাম্মদ আল আমিন। তাকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাফিজ উদ্দিনের এক মেয়ে বিয়ে দিয়েছেন। পরিবারে আর কেউ না থাকায় ছেলেকে নিয়ে থাকতেন। ভৈরবপুর উত্তর পাড়ায় ভাড়া বাড়িতে রাতে চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে দেখেন তাদের রুম ভেতর থেকে বন্ধ। ডাকাডাকির পরে সাড়া না পেয়ে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে দেখতে পায় বৃদ্ধের মরদেহ মাটিতে পড়ে আছে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ও আল আমিনকে আটক করে থানায় নিয়ে যায়।

ভৈরব থানার এসআই এহসানুল কবির জানান, রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আল আমিনের বাবা তার অমতে শহরে ভিক্ষাবৃত্তি করত। নিষেধের পর না শোনায় ক্ষোভ থেকেই এমন ঘটনা ঘটিয়েছেন বলে পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।

ভৈরব থানার ওসি খন্দকার ফুহাদ রুহানী বলেন, নিহতের মেয়ে আছিয়া খাতুন বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে আল আমিনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

কবরস্থান থেকে রান্নাঘর সবখানেই পানি, টুঙ্গিপাড়ার ২শ পরিবারের দুর্ভোগ চরমে

সমালোচনার মুখে এবার কড়া জবাব দিলেন মেসির স্ত্রী

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপোস চলবে না: ককরোচ পার্টি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

পাটের বাজার চড়া, কৃষকের মুখে হাসি

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা পূজা উদযাপন পরিষদের

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

পশ্চিম তীরে গাজা ধাঁচের অভিযান চালানোর আহ্বান বেন গভিরের

সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ

১০

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

১১

ছেলেকে খাবার খাইয়ে বাড়ি ফেরা হলো না শহিদুলের

১২

শাফিন আহমেদের প্রয়াণদিবসে মাইলসের আবেগঘন শ্রদ্ধা

১৩

বিশ্বকাপের পরই নতুন কোচের নাম ঘোষণা দিল জার্মানি

১৪

পদত্যাগের পর সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

১৫

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

১৬

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

১৭

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

১৮

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

১৯

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

২০
X