গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় যুবলীগ নেতা

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় যুবলীগ নেতা আনোয়ার হোসেন পাশা। ছবি : কালবেলা
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় যুবলীগ নেতা আনোয়ার হোসেন পাশা। ছবি : কালবেলা

দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন মেহেরপুরের গাংনীর ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাশা।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। দাফন শেষে কড়া প্রহরায় তাকে আবারও ফিরিয়ে নেওয়া হয় কারাগারে।

পারিবারিক সূত্রে জানা গেছে, চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশার মা সোমবার দুপুর ৩টার দিকে কুষ্টিয়ার একটি হাসপাতালে মারা যান। পরে পরিবারের লোকজন প্যারোলে মুক্তির আবেদন করে জেলা প্রশাসন বরাবর। জেলা প্রশাসন আবেদনে সাড়া দিয়ে দুই ঘণ্টার প্যারোলে মুক্তি দেয়। পুলিশের একটি গাড়িবহরে কড়া প্রহরায় পাশাকে নেওয়া হয় তার নিজ গ্রাম মিনাপাড়ায়। মিনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জানাজা ও গোরস্থানে দাফন শেষে আবারও ফিরিয়ে আনা হয় মেহেরপুর কারাগারে।

আনোয়ার হোসেন পাশার মায়ের জানাযায় এলাকার সাধারণ মানুষ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নাশকতার অভিযোগে একটি মামলায় আনোয়ার হোসেন পাশা গ্রেপ্তার হয়ে মেহেরপুর কারাগারে রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১০

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১১

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১২

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৩

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৪

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৫

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৬

রিজার্ভ আরও বাড়ল

১৭

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১৮

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১৯

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

২০
X