মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:০১ এএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:০৩ এএম
অনলাইন সংস্করণ

সাত দিন ধরে নিখোঁজ এনসিপি নেতার বাবা উদ্ধার

মেহেরপুরে এক সপ্তাহের বেশি সময় ধরে নিখোঁজ থাকা এনসিপি নেতার বাবাকে উদ্ধার। ছবি : কালবেলা
মেহেরপুরে এক সপ্তাহের বেশি সময় ধরে নিখোঁজ থাকা এনসিপি নেতার বাবাকে উদ্ধার। ছবি : কালবেলা

মেহেরপুরে এক সপ্তাহের বেশি সময় ধরে নিখোঁজ থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও এনসিপির জেলা কমিটির সদস্য তামিম ইসলামের বাবা কামরুল ইসলামকে উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

ডিবি সূত্র জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার (১৫ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন শ্যামপুর জোড়া বটতলার একটি ভাড়া বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী।

উল্লেখ্য, মেহেরপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গত ৮ ডিসেম্বর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় পরিবারে উৎকণ্ঠা তৈরি হয়।

এ ঘটনায় তার ছেলে তামিম ইসলাম ১০ ডিসেম্বর মেহেরপুর সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। নিখোঁজের খবরটি কালবেলাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে বিষয়টি নিয়ে জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ডিবির ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী কালবেলাকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরুল ইসলাম জানান, ব্যক্তিগত কারণে তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। তবে এ ঘটনায় কোনো অপরাধ সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটা যাচাইসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

এদিকে উদ্ধার হওয়ার খবরে পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেছেন।

এনসিপি নেতা তামিম কালবেলাকে বলেন, ‘আমার বাবাকে সুস্থভাবে উদ্ধার করে আনার জন্য মেহেরপুর জেলা পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে অনেক গণমাধ্যম গুরুত্ব দিয়ে খবরটি প্রকাশ করেছে, তাদের প্রতি অকৃতজ্ঞতা জানাচ্ছি। মেহেরপুর সদর থানায় পূর্বের করা জিডিটি আমরা প্রত্যাহার করে নিয়েছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X