মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

মনোনয়ন ফরম কিনে ফেরার পথে গ্রেপ্তার হলেন যুবলীগ নেতা

গ্রেপ্তার কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়া। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়া। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে মনোনয়ন ফরম কিনে ফেরার পথে সাবেক যুবলীগ নেতা কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়াকে গ্রেপ্তার করেছে মাগুরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে।

কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়া মাগুরা জেলা যুবলীগের সাবেক সভাপতি ও শ্রীকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে মাগুরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আব্দুল আল মাহমুদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। দুপুর দেড়টার দিকে মাগুরা-শ্রীপুর সড়কের নতুন বাজার এলাকায় পৌঁছালে ডিবি পুলিশ তার গাড়ি থামায়। পরে তাকে গ্রেপ্তার করে।

ডিবি সূত্রে জানা যায়, কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়ার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নাশকতা সৃষ্টি করার অভিযোগে মামলা রয়েছে। এছাড়া, তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। সেসব বিষয়সহ অন্যান্য বিষয়ে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নাশকতার অভিযোগে করা একটি মামলায় সন্দেহভাজন হিসেবে কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর পক্ষে তার ছেলে মিথুন রায় চৌধুরী এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এমবি বাকের, মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মতিন ও মাগুরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শ্রীপুরের শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান কুতুবুল্লাহ কুটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X