সিলেট ব্যুরো
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে যুবদলের দুগ্রুপের সংঘর্ষ

সিলেটের কদমতলী পয়েন্টে একটি মার্কেটের জায়গা দখল নিয়ে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ। ছবি : কালবেলা
সিলেটের কদমতলী পয়েন্টে একটি মার্কেটের জায়গা দখল নিয়ে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ। ছবি : কালবেলা

সিলেটের কদমতলী পয়েন্টে একটি মার্কেটের জায়গা দখল নিয়ে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে সিলেট মহানগর যুবদলের সহসভাপতি বেলাল আহমদ ও বহিষ্কৃত মহানগর যুবদলের কোষাধ্যক্ষ মেহেদী হাসান সাজাইর গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি মিজানুর রহমান।

কদমতলী পয়েন্টের আফরোজ বক্ত ম্যানশনের মার্কেট নিয়ে এ ঘটনার সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, আফরোজ বক্ত ম্যানশনের মার্কেট নিয়ে টিপু বক্স ও তার ফুফুর ঘরের ভাই বেলাল আহমদের মধ্যে সংঘর্ষ সূত্রপাত হয়। পরে টিপু বক্সের আহত হেওয়ার সংবাদ শুনে বহিষ্কৃত যুবদল নেতা মেহেদী হাসান সাজাইসহ এলাকাবাসী যুবদল নেতা বেলাল আহমদসহ তার বাহিনীর সাথে ধাওয়া-পাল্টা ঘটনার ঘটে।

ঘটনার সংবাদ শুনে দক্ষিণ সুরমা থানার ওসি মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে সেনাবাহিনী সংবাদ পেয়ে ঘটনাস্থল পরির্দশন করে কদমতলী এলাকায় তারা অবস্থান নেন।

দক্ষিণ সুরমা থানার ওসি মিজানুর রহমান কালবেলাকে বলেন, একটি মার্কেটের জায়গা দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। আমরা সংবাদ শুনে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। এ ঘটনায় একজন আহত হয়েছেন। বর্তমানে পরস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে খাবার খাইয়ে বাড়ি ফেরা হলো না শহিদুলের

শাফিন আহমেদের প্রয়াণদিবসে মাইলসের আবেগঘন শ্রদ্ধা

বিশ্বকাপের পরই নতুন কোচের নাম ঘোষণা দিল জার্মানি

পদত্যাগের পর সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

১০

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

১১

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

১২

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৩

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

১৪

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

১৫

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

১৬

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৭

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

১৮

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, বাঁশের মাচায় মিলল মরদেহ

১৯

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

২০
X