নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

নিহত স্মৃতি রাণী দাস। ছবি : কালবেলা
নিহত স্মৃতি রাণী দাস। ছবি : কালবেলা

নরসিংদীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার (২৮ জুন) রাতে নরসিংদী শহরের দত্তপাড়া পুরাতন লঞ্চঘাট এলাকায় স্বামী শংকর চন্দ্র দাসের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রায় ৭ বছর আগে নরসিংদী শহরের ঘোড়াদিয়া-সংগীতা এলাকার জন্টু চন্দ্র দাসের মেয়ে স্মৃতি রাণী দাসের সঙ্গে বিয়ে হয় দত্তপাড়া এলাকার যোগেশ চন্দ্র দাসের ছেলে শংকর চন্দ্র দাসের। বিয়ের সময় যৌতুক হিসেবে শংকরকে নগদ সাড়ে তিন লাখ টাকা, স্বর্ণলংকারসহ অন্যান্য সামগ্রী দেয় কনে পক্ষ। এরপরও শংকর প্রায়ই তার স্ত্রীকে বাপের বাড়ি থেকে আরও টাকা এনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছিল।

স্বামীর অত্যাচারে অতিষ্ট হয়ে স্মৃতির পরিবার প্রায় সময়ই তাকে মোটা অঙ্কের টাকা দিয়ে আসছিল। এতেও তার মন ওঠতো না। এক পর্যায়ে তাকে আরও দুই লাখ টাকা বাপের বাড়ি থেকে এনে দেওয়ার জন্য তার উপর চাপ প্রয়োগ করে। এতে স্মৃতি রাণী দাস আর কোনো টাকা এনে দিতে পারবে না বলে জানালে শংকর চন্দ্র দাস অমানবিক নির্যাতন চালায়।

স্বামীর এ নির্যাতনের কথা স্মৃতি রাণী তার মাকে মোবাইল ফোনে জানান। পরে এ বিষয়ে মেয়ের জামাইকে জিজ্ঞেস করতে বার বার ফোন দিলেও শংকর ফোন রিসিভ করেনি।

শনিবার রাতেও শংকর তার স্ত্রীকে ব্যাপক মারধর করলে একপর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। এ অবস্থায় বাড়ির লোকজন স্মৃতি রাণীকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে শংকর রাত আনুমানিক ১০টার দিকে ফোন দিয়ে তার শাশুড়িকে জানান, আপনার মেয়ে হাসপাতালে ভর্তি আছে।

এ খবর পেয়ে স্মৃতি রাণী দাসের পরিবার হাসপাতালে গিয়ে দেখেন তাদের মেয়ে মারা গেছেন। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় স্বামী শংকর চন্দ্র দাস হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে স্মৃতি রানীর পক্ষের লোকজন আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে রাতেই থানায় নিয়ে যায়।

রোববার (২৯ জুন) নরসিংদী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর স্মৃতি রাণী দাসের মরদেহ তার আত্মীয়স্বজনের কাছে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে নরসিংদী মডেল থানার এস আই রোমান সাদেকিন বলেন, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী শংকর চন্দ্র দাসকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়ের করার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এমএ/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X