পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজের ৭ দিন পর অন্তঃসত্ত্বার বস্তাবন্দি লাশ উদ্ধার

টয়লেট থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার। ছবি : কালবেলা
টয়লেট থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার। ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিখোঁজের ৭ দিন পর রিমু আকতার নামে এক গৃহবধূর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ জুলাই) দুপুরে খটশিংগা শিবরামবাটী এলাকার সুমন নামে এক ব্যক্তির বাড়ির টয়লেট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

রিমু (২২) উপজেলার হাজীপুর ইউনিয়নের একান্নপুর লক্ষিন্দর হাট এলাকার দেলওয়ার হোসেনের স্ত্রী। তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

রিমুর বাবা ইকরামুল হক জানান, ৭ দিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার স্বামী দেলওয়ার হোসেনের কাছে জানতে চাইলে সে নানা কথা বলতে থাকে। পরে পুলিশের কাছে অভিযোগ করা হয়। পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে দেলওয়ার রিমুকে হত্যার কথা স্বীকার করে।

তার দেওয়া তথ্য মতে খটশিংগা শিবরামবাটী এলাকার সুমন নামে এক ঝালাই মেকানিকের বাড়ির টয়লেট থেকে রিমুর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম (ওসি) জানান, ওই গৃহবধূর স্বামী তাকে হত্যা করে লাশ টয়লেটে লুকিয়ে রেখেছিল। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে কাজ চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১০

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১১

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১২

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৬

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৭

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৮

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৯

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

২০
X