শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

লেকে মিলল ঢাবির সাবেক শিক্ষার্থী সৌমিকের মরদেহ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাসিন রাইহান সৌমিক। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাসিন রাইহান সৌমিক। ছবি : সংগৃহীত

বগুড়ার শাজাহানপুর উপজেলার বি-ব্লক বোট ক্লাবের লেকে ভেসে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাসিন রাইহান সৌমিকের মরদেহ।

রোববার (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে লেকে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

হাসিন রাইহান সৌমিক বগুড়ার সোনাতলা উপজেলার বোচারপুকুর গ্রামের বাসিন্দা তিনি। তবে শহরের জলেশ্বরীতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। হাসিন রাইহান সৌমিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সিএসই বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

পরিবারের সদস্যরা জানান, তিন দিন ধরে নিখোঁজ ছিল সৌমিক। শাজাহানপুর উপজেলার বি-ব্লক বোট ক্লাবের লেকে পাওয়া গেছে মরদেহ।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক বলেন, মরদেহে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রকৃত মৃত্যুর কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো রহস্যজনক ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় হঠাৎ করেই সৌমিক বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। পরদিন শুক্রবার তার বাবা তৌফিকুর রহমান বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১০

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১১

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১২

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৩

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৫

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৬

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৭

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১৮

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৯

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

২০
X